আরজি করের জুনিয়র ডাক্তারদের ‘আবদার’ মানল না স্বাস্থ্য ভবন

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে প্রায় ৫০০০ জুনিয়র ডাক্তাররা মিছিল করে হাজির হন স্বাস্থ্য ভবনে(Swastho Bhavan)। এরপর ৪০ জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে যান তাদের দাবি নিয়ে আলোচনা করতে। দীর্ঘ আলোচনার পর বাইরে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানান তারা যে দাবি রেখেছিল তা মানেন নি স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক(Kaustav Nayek)। জুনিয়ার আন্দোলনরত ডাক্তারদের দাবি ছিল ,আরজি কর কাণ্ডে যে সকল প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বাস্থ্য ভবনকে। শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ভবিষ্যতে কোন প্রশাসনিক পদে পোস্টিং করা যাবে না। আর এই টোটাল প্রক্রিয়াটা এক ঘন্টার মধ্যে করতে হবে।

কিন্তু  স্বাস্থ্য ভবনের কর্মকর্তারা জানিয়ে দেন, এভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। আরজি কর হাসপাতালে বর্তমান যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন তিনি কেন ডিউটিতে যোগ দিচ্ছেন না এবং আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা যে দাবি জানাচ্ছেন তা যার বিবেচনা করে দেখবে স্বাস্থ্য ভবন। কিন্তু দুনিয়ার ডাক্তারদের এভাবে আবদার মানা সম্ভব নয়। ওই বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন এই বৈঠকে এসে তারা স্বাস্থ্য ভবনে আশাহত। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট(Supreme Court) সিবিআই এর বক্তব্য শোনার পর কি সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে থাকবেন তারা। এরপর ভবিষ্যতে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার স্বাস্থ্য ভবনে তারা কোন বিচার চাইতে আসেননি বলেও জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা।

তারা এসেছিলেন তাদের নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। যা তারা প্রথম দিন থেকে জানিয়ে আসছেন। কিন্তু স্বাস্থ্য ভবনের কর্তারা নাকি এই দাবিগুলো বুধবার প্রথম জানলেন বলে খাতায় নোট করেন এমনই দাবি করেন জুনিয়ার ডাক্তাররা। তাই আন্দোলন চলবে বলে স্লোগান দিতে দিতে ফিরে যান জুনিয়র ডাক্তাররা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বুধবার জুনিয়ার ডাক্তারদের এই মিছিলের দরুন স্বাস্থ্য ভবন ও তার পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল নিষিদ্ধ করে বিধান নগর কমিশনারেট। দীর্ঘক্ষণ ধরে স্বাস্থ্য ভবনের সামনে নিজেদের দাবি পূরণের জন্য বিক্ষোভ দেখান জুনিয়ার ডাক্তাররা। কিন্তু দিনের শেষে দাবি পূরণ না হওয়ায় খালি হাতেই ফিরতে হয় তাদের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের