বদলি হলেন বারুইপুরের ঈশ্বর! তালিকায় অন্য সুপারও

বৃহস্পতিবার রাতে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের সুপার বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের সুপার বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। যা নিয়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। যদিও ঠিক কী কারণে এই বদলির নির্দেশ বেরিয়েছে তা নিয়ে সঠিক ভাবে কিছু জানা যায়নি।

সম্প্রতি বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। চিকিৎসকেরা কখন, কোথায় আছেন তা জানাতে হোয়াটসঅ্যাপে মোবাইল লোকেশন শেয়ার করতে হবে বলে সেই নির্দেশিকায় জানানো হয়েছিল। আর এই নির্দেশিকা ঘিরে চিকিৎসকদের মধ্যে শুরু হয়েছিল ক্ষোভের সঞ্চার। বিতর্কের জেরে আগেই ওই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতর যেসব সুপারকে বদলি করেছে তাদের মধ্যে ঈশ্বরবাবুও রয়েছেন। তাঁকে রামপুরহাটে বদলি করা হয়েছে। শুধু বারুইপুরই নয়, কৃষ্ণনগর ও বসিরহাট হাসপাতালের সুপারকেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।

স্বাস্থ্য ভবনের কর্তাদের দাবি, বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় নিজে ওই বিতর্কিত নির্দেশনামা জারি করেছিলেন। স্বাস্থ্য ভবনের তরফে এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মাস চারেক আগে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বারুইপুর হাসপাতালে পরিদর্শনে যান। এরপর ওই দলের একজন প্রতিনিধি জানান, হাসপাতালে চিকিৎসকদের যথেচ্ছভাবে ছুটি মঞ্জুর করা হচ্ছিল। ডিউটি রোস্টারের কার্যত কোন‌ও অস্তিত্ব‌ই ছিল না। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে কী করতে হবে তা স্পষ্ট ভাবে সুপারকে জানিয়ে দেওয়াও হয়েছিল। কিন্তু তিনি সেই পথে না হেঁটে হোয়াটসঅ্যাপে লোকেশন জানানোর কথা বলেন। স্বাস্থ্য ভবনকে এভাবে বিড়ম্বনায় ফেলার জন্য সুপারকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল