বিনিয়োগ টানতে জেলায় জেলায় বাণিজ্য সম্মেলন, দিনক্ষণ ঘোষণা নবান্নের

রাজ্যে বিনিয়োগ টানতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জেলায় জেলায় বাণিজ্য সম্মেলনের (Buisiness Conclave) দিনক্ষণ ঘোষণা করল নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিনিয়োগ টানতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জেলায় জেলায় (District) বাণিজ্য সম্মেলনের (Buisiness Conclave) দিনক্ষণ ঘোষণা করল নবান্ন (Nabanna)। ইতিমধ্যে সমস্ত জেলা প্রশাসনকে এই মর্মেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর। চলতি ডিসেম্বর মাস থেকে এই সম্মেলন শুরু হবে।

চলতি ডিসেম্বর মাস থেকে জেলায় জেলায় ‘সিনারজি অ্যান্ড বিজনেস কনক্লেভ’ বা শিল্প সম্মেলন শুরু হতে চলেছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের তরফে সম্প্রতি জেলা প্রশাসনকে এই মর্মে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের তরফে জানতে চাওয়া হয়েছে এর আগে এই ধরনের জেলাভিত্তিক সিনার্জির মাধ্যমে যে বিনিয়োগগুলি এসেছে, বর্তমানে তা কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়েও। এই সেমিনারগুলিতে জেলায় জেলায় বিনিয়োগের সম্ভাবনা এবং কোন কোন জেলায় কী কী পরিকাঠামো রয়েছে, তা নিয়ে আলোচনা হতে চলেছে বলে সূত্রের খবর। এই সম্মেলনগুলিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন জেলায় কবে হবে বাণিজ্য সম্মেলন? নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলা দিয়ে এই শিল্প সম্মেলন শুরু হবে। আগামী ২২ ডিসেম্বর পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান মিলিয়ে আসানসোলে হবে সম্মেলন। তার পর ২৩ ডিসেম্বর সম্মেলন হবে বীরভূম জেলায়। হুগলি জেলায় এই সিনার্জি হবে আগামী বছরের ১১ জানুয়ারি। পুরুলিয়া ও বাঁকুড়া জেলা নিয়ে একত্রে এই শিল্প সম্মেলন হবে ২০ জানুয়ারি। পুরুলিয়ায় হবে সেই সম্মেলন। হাওড়া জেলার এই বিশেষ কনক্লেভ হবে ৩১ জানুয়ারি। ৯ ফেব্রুয়ারি হবে নদিয়া জেলায়, মুর্শিদাবাদে হবে আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে। মালদায জেলায় হবে তার প্রদিন ১১ ফেব্রুয়ারিতে। এরপর দক্ষিণ ২৪ পরগনায় ও পূর্ব মেদিনীপুরে বাণিজ্য সম্মেলন হবে যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি ও ১১ মার্চ। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামকে একসঙ্গে নিয়ে ১৪ মার্চ হবে সম্মেলন। দার্জিলিং ও কালিম্পংকে নিয়ে ২৭ মার্চ কনক্লেভ হবে দার্জিলিং জেলায়। জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলাকে একসঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলায় সম্মেলন হবে ২৯ মার্চ। পাশাপাশি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই দুই জেলাকে একসঙ্গে নিয়ে ৩০ মার্চ উত্তর দিনাজপুর বাণিজ্য সম্মেলন হবে বলে জানা গিয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে