আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ষাঁড়কে ধাক্কা মেরে বিগড়ে গেল ট্রেন! বিভ্রাটে নাকাল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই সাতসকালে ভোগান্তি। ষাঁড়ের ধাক্কায় বিগড়ে গেল ট্রেন! প্রায় ঘণ্টা খানেক লাইনেই দাঁড়িয়ে থাকে ওই ট্রেন। ফলে ডাউন লাইনে বিভ্রাট হয়েছে রেল পরিষেবা। এই ঘটনা ঘটেছে বনগাঁ লাইনে সংহতি স্টেশনে। সাতসকালে এই দুর্ঘটনায় নাকাল ট্রেন যাত্রীরা। অন্যদিকে মৃত্যু হয়েছে ষাঁড়টির।

জানা গিয়েছে, রেল লাইনে হঠাৎ করে ঢুকে পড়ে একটি ষাঁড়। রাস্তা পেরোতে চাইছিল ষাঁড়টি। তা দূর থেকে দেখতে পায় বনগাঁ- মাঝেরহাট ট্রেনের চালক। দেখতে পেয়ে দূর থেকেই হর্ন মারতে থাকেন চালক। চাপ দেন ব্রেকেও। তবে ততক্ষণে দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ সময় ছিল না। ব্রেক কষলেও ট্রেন ধাক্কা মারে লাইনে এসে পড়া ষাঁড়টিকে। তবে ব্রেক কষলেও যাত্রীদের মধ্যে তেমন প্রভাব পড়েনি। ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে ওই লোকাল ট্রেনটিও। ধাক্কা মারার ফলে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। অন্যদিকে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ষাঁড়টির। এদিকে সংহতি স্টেশনের কাছেই বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। প্রায় এক ঘণ্টা। এই ঘটনার জেরে বনগাঁ লাইনে ট্রেন পরিষেবায় দেখা যায় বিভ্রাট। ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে অনেক ট্রেন (Train)।

 জিআরপি (GRP) সূত্রে খবর, এই ঘটনার পর ট্রেন থেকে যাত্রীদের নামতে বলা হয়। লাইন থেকে সরানো হয়েছে মৃত ষাঁড়ের দেহ। ট্রেনটির ঠিক কোথায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে চূড়ান্ত নাকাল হন যাত্রীরা। রেলের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। দত্তপুকুর স্টেশনে নেমে যান যাত্রীরা। ডাউন বনগাঁ- শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকে একাধিক ট্রেন। ঘটনার জেরে সপ্তাহের শুরুতেই নাকাল যাত্রীরা।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ