পুলিশের জালে গ্রেফতার আবারও এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,তাহেরপুর: পুলিশের জালে ধরা পরল এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে খবর, নদিয়ার তাহেরপুর থানার(Taherpur P.S.) পুলিশ গোপন সূত্রে জানতে পারে মাফুজা খাতুন নামে এক বাংলাদেশি বাদকুল্লা স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছেন ।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে ওই বাংলাদেশি স্বীকার করে নেয়, তিনি দিন কয়েক আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এক দালালের সহায়তায়। তবে কবে কি উদ্দেশ্যে ভারতে এসেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশের কাছে।

মঙ্গলবার ধৃতর বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে পেশ করা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে(Ranaghat Court)। অন্যদিকে পুলিশ তদন্ত করে দেখছে আরো বাংলাদেশি ওই এলাকায় রয়েছে কিনা। পাশাপাশি দালালের খোঁজে তল্লাশি চালাচ্ছে তাহেরপুর থানার পুলিশ। ক্রমাগত নদিয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। একদিকে প্রশাসন অপরদিকে বিএসএফ জওয়ানরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে অনুপ্রবেশকারীদের রুখতে। কিন্তু তারপরেও একদল দালালের সহযোগিতায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় ভু- খন্ডে। তাদের গ্রেফতার করে আয়না লোক ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।

পাশাপাশি রাতেও চলছে জোরদার নজরদারি। যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি সেখানে যাতে অতিদ্রুত সেই কাজ সম্পন্ন হয় তা গুরুত্ব সহকারে করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ।অন্যদিকে, কৃষ্ণগঞ্জের নালুপুর সীমান্ত(Krishnaganj Nalupur Border)  থেকে দুই অবৈধ বাংলাদেশি ও চার জন দালালকে গ্রেফতার করে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের দুই নাগরিক হৃদয় বাড়ুই ও নিথর বিশ্বাস এদের বাড়ি বাংলাদেশের বরিশাল ও গোপালগঞ্জে। নাড়ুপুর পুরাতন পাড়ায় বিশ্বজিৎ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে আসেন দালালের মাধ্যমে দুদিন আগে। সোমবার গভীর রাতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দুই বাংলাদেশি সহ চারজন দালালকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের কৃষ্ণনগর আদালতে(Krishnanagar Court) পেশ করা হয়।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির