চূড়ান্ত মেধাতালিকায়ও অযোগ্য প্রার্থী! শিক্ষক নিয়োগে আবার দু’জনের নাম প্রকাশ করল SSC

হ্যাঁ, শুক্রবার (৩০ জানুয়ারি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের পরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে SSC।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েও যেন হইল না শেষ! ঝাড়াই-বাছাইয়ের পরেও দু’জন অযোগ্য প্রার্থীর নাম দেখা মিলল একাদশ-দ্বাদশ নিয়োগ তালিকায়। হ্যাঁ, শুক্রবার (৩০ জানুয়ারি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের পরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে SSC। সেখানেই দু’জন ‘দাগি’ অযোগ্য পরীক্ষার্থীর নাম দেখা গিয়েছে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকায় মহম্মদ মোক্তার হোসেন এবং সমীর সেন নামে দুজন প্রার্থীর নাম পাওয়া গিয়েছে, যাঁরা এখনও চিহ্নিত অযোগ্য।

তবে SSC-র নজরে আসার পরেই ওই দুই প্রার্থীর প্রার্থীপদ বাতিল করা হয়েছে। পাশাপাশি SSC-র তরফে নির্দেশিকা জারি করে আরও জানানো হয়েছে, এই দুই প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যোগ দিতে পারবেন না। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিতর্ক যেন থামছেই না। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক গরমিল নজরে আসছে। গত ২১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও পরের দিনই তালিকা বদলে ফেলতে হয়। কেননা অভিজ্ঞতার নম্বর নিয়েই গোলমাল দেখা গিয়েছিল। সেই তালিকায় অনেক প্রার্থী অভিজ্ঞতায় শূন্য পেয়েছিলেন। কিন্তু সংশোধিত তালিকায় তাঁদের সকলের ৪-৬ নম্বর বাড়িয়ে দেওয়া হয়।

এরই মধ্যে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC। আর সেখানেই উঠে এল দুই ‘দাগি’ প্রার্থীর নাম, তা নতুন করে বিতর্ক তৈরি করেছে। সুতরাং এসএসসি-র স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে! গতবছর দুর্নীতি সংক্রান্ত অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র সমগ্র প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। এবং আগামী ৩ মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। সেই নিয়ে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে SSC। তবে সব পরীক্ষা, ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হলেও এখনও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে।

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির