ভোটার লিস্টে নাম বাদ গেলে এলাকা লণ্ডভণ্ড করে দেওয়ার হুমকি তাজমুল হোসেনের

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: এসআইআর হোক,তাতে সমস্যা নেই।কিন্তু আমাদের এলাকার কারও নাম যদি বাদ যায়,এলাকা লন্ডভন্ড করে দেবো।বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই বিতর্কে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন(Tajmul Hossian)।মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর ১(এ) ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উঠে আসে তার মুখ থেকে এক বিস্ফোরক মন্তব্য।এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন,“এসআইআর(SIR) হোক,তাতে সমস্যা নেই।কিন্তু আমাদের এলাকার কারও নাম যদি বাদ যায়,এলাকা লন্ডভন্ড করে দেবো।সবাইকে নিয়ে আন্দোলনে নামব।মন্ত্রী হিসেবে এই ধরনের উস্কানিমূলক ভাষা চরম অশোভন বলেই দাবি করছে বিরোধীরা।যেখানে এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। সেখানে একজন জনপ্রতিনিধির মুখে এভাবে ‘এলাকা লন্ডভন্ড’ করার হুমকি প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনিক নিরপেক্ষতার ওপর।

এদিন মন্ত্রী ছাড়াও ওই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম,জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস,ব্লক সভাপতি মোশারফ হোসেন,জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান,মোঙ্গলুদ্দিন,ব্লক যুব সভাপতি বিজয় দাস,জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ অন্যান্য নেতৃত্ব।মন্ত্রীর এই মন্তব্যে শীলমোহর দিয়েছেন রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম(MP Samirul Islam)।ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিজেপির দাবি, হারের আশঙ্কা বুঝতে পেরে তৃণমূল নেতারা এখন সরাসরি হুমকির পথে হাঁটছে।বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ,“মন্ত্রী তাজমুল হোসেনের মন্তব্য প্রমাণ করে তৃণমূল প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে।ভোটারদের ভয় দেখিয়ে গণতন্ত্রকে অপমান করা হচ্ছে। এর জবাব মানুষ ব্যালট বাক্সে(ballot Box) দেবে।

রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন,“মন্ত্রী তাজমুল হোসেন যা বলেছেন, তা সঠিক কথা। এসআইআর প্রক্রিয়ায় যদি কোনও সাধারণ মানুষের নাম ভুলবশত বাদ পড়ে, তার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আমরা মানুষের পাশে আছি, থাকব।রাজ্যর মন্ত্রী তাজমুল হোসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,“আমি স্পষ্ট বলেছি—আমাদের এলাকার মানুষ যেন ভোটের তালিকা থেকে বাদ না পড়ে। মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা চুপ থাকব না।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের