টাকির ঐতিহ্যবাহী ঘোষ বাড়ির দুর্গাপুজো ৩৫৩ বছরে পদার্পণ করল

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: মোগল সাম্রাজ্যের পতন ইংরেজ আমলে শুরু হয়।তখন থেকে ৩৫৩ বছরে পদার্পণ করল টাকির ঘোষ বাড়ির পুজো। প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে ঘোষ বাড়ির পুজো আজও।উত্তর ২৪ পরগনার বসিরহাটে(Bashirhat) মহকুমার টাকি পাঁচ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পাড়ে ঘোষ বাড়ির পুজোতে বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে আছে। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বদেশী আন্দোলনের সময় এই বাড়িতে এসেছিলেন তার কর্মযজ্ঞ নিয়ে। তারপর একে একে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র রায় সহ একাধিক ব্যক্তিত্ব এই বাড়িতে পা রেখেছিলেন। পর্যটনের নয়া দিগন্তই ঘোষ বাড়ির ঠাকুরদালানে বহু স্মৃতি ইতিহাস বিজড়িত।

যেখানে একাধিক হিন্দি- বাংলা সিনেমার শুটিং হয়েছিল। বিসর্জন, শঙ্খচিল ,ভূমি কন্যা, কেয়া পাতার নৌকা, 808 এর বনগাঁ লোকাল সিনেমার শুটিং হয়। বর্তমানে শুটিং চলছে দয়াময় ছবির । দূর্গা পূজার প্রাক্কালে পর্যটকদের কাছে নয়া আকর্ষণ এই ঘোষ বাড়ি। এই পুজো শুরু করেছিলেন হরিনারারান ঘোষ(Harinarayan Ghosh)। তারপর একে একে নতুন প্রজন্ম সজল ঘোষ, রাকেশ ঘোষরা দেখাশোনা করছেন। ঘোষ বাড়ির দালানকোটায় পোড়ামাটির ইটের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বহু গল্পগাথা, ইতিহাস ও সংস্কৃতি । যা রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্য এমনকি বিদেশি পর্যটকদের কাছে পর্যটনের নতুন কেন্দ্রবিন্দু বর্তমানে ঘোষ বাড়ি। আর্থিক অনটনে অভাব হলেও প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে চলেছে।

এই পুজো আগে ঠাকুর দালানে দেখতে পাওয়া যেতো না। চলতি বছরের ২৩ ডিসেম্বর ঘোষ বাড়ি কমিটির সিদ্ধান্ত নেয় যে, তারা বাইরে পর্যটকদের জন্য টোকেন মানি হিসেবে ১০ টাকা করে সংগ্রহ করবে। সেই অর্থ দিয়ে এই বাড়ি রক্ষণাবেক্ষণ করা হবে। এই পুজো রথের দিন কাঠামো কাটার মধ্য দিয়ে শুরু হয়। সেই কাঠামোর ছাল দিয়ে নবমীর যজ্ঞের সময় ছাল আগুনে দেওয়া হয়। এখানে মহিলাদের সিঁদুর খেলা প্রাচীনতম নিদর্শন।পাশাপাশি বারো বেয়ারার কাঁধে চরে ইছামতি নদীর ঘোষবাবুর ঘাটে এসে একচালা প্রতিমা বিসর্জন হয়। আর সেই বিসর্জন দেখতে দূর দুরান্ত থেকে আসা পর্যটক থেকে সাধারণ মানুষ ইছামতি নদীর পাড়ে ভিড় জমান।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়