তামিলনাড়ুতে পরিযায়ী বাঙালি শ্রমিকের দেহ দাহ করতে বাধা, টাকিতে এনে করা হল শেষকৃত্য

Share:

নিজস্ব প্রতিনিধি,টাকি: তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু। বাঙালি বলে দাহ করতে বাধা, অবশেষে বাড়িতে এনে দাহ কাজ সম্পন্ন হল।টাকি পৌরসভার(Taki Municipality) এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা-নীলমণি ঘোষ (৫৩)(Nilmoni Ghosh) । দীর্ঘ ১২ বছর তামিলনাড়ুতে একটি কারখানায় কাজ করতেন । গত ১৯ তারিখে কারখানায় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ তিনি পড়ে যায় এবং মাথায় আঘাত লাগে , আঘাতের ফলে নিলমনি ঘোষের কপালে বেশ কিছুটা কেটে যায় ।

এরপর তার সহ কর্মী যারা এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান । সেখানে তার মাথার চিকিৎসা করা হলেও তার অবস্থার অবনতি হতে থাকে । এরপর তার মৃত্যু হয় ।তার সহকর্মীরা এবং কারখানার মালিক উদ্যোগী হয়ে তার পরিবারের সঙ্গে কথা বলার পর স্থানীয় শ্মশান ঘাটে(Burning Ghat) নিয়ে যায় তার দাহ পোড়াতে । কিন্তু সে বাঙালি হওয়ায় শ্মশান ঘাটে দাহ করতে দেওয়া হয়নি । একই রকম ভাবে সেখানে বেশ কয়েকটা শ্মশানে তার দেহ নিয়ে ঘোরানো হয় দাহ করার জন্য । কিন্তু কোন রকমেই দাহ করতে পারেনি তার মৃতদেহকে ।

এরপর তার মালিক এবং তার কর্মীরা তার পরিবারের সাথে কথা বলে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তার বাড়িতে মৃতদেহ পাঠিয়ে দেয় ।টাকিতে তার পরিবার এবং প্রতিবেশীরা রাতেই টাকি হাসপাতালে তার শেষকৃত্য সম্পন্ন করে । বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ভিন রাজ্যে দাহ করতে না দেওয়ার ঘটনায় ফের নিন্দায় সরব হয়েছেন সকলে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির