টাকি রোডে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গোলমাল , সংঘর্ষ, দীর্ঘক্ষণ চলে অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি, টাকি: উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি রোডে পার্কিং নিয়ে গন্ডগোলের জের, চালক খালাসীকে মারধর। গাড়ি ভাঙচুর প্রতিবাদে অবরোধ হয় দীর্ঘক্ষণ। টাকি রোডে (Taki Road) গাছের গুড়ি ফেলে বালির গাড়ি রাস্তার উপরে আর করে অবরোধ হয়।পথচারী রাস্তা অবরোধ তুলতে গেলে পাল্টা অবরোধকারীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার টাকি রোডের কদমতলায় (Kadamtala)ঘটনা। বালি বোঝাই ট্রাক রাস্তার ধারে পার্কিং (Parking) করায় গন্ডগোলের সূত্রপাত হয়। এর জেরে খালাসি চালককে একদল যুবক চালক ও খালাসিকে বেধড়ক মারধর করে।

চালক বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।জখম খালাসির নিজের বাড়ি পশ্চিমদণ্ডীর হাট এলাকায়।ঘটনা জানাজানি হতেই রাস্তার উপরে সারি সারি ট্রাক দাঁড় করিয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ শুরু করে চালক, খালাসী ও গ্রামবাসীরা। এই অবরোধ তুলতে গেলে এক পথচারিকে পুলিশের সামনেই মারধর করে বলে অভিযোগ ।ঘটনাস্থলে বসিরহাট থানার (Bashirhat P.S.) পুলিশ যায়। অবরোধ তুলতে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

দাবি ওঠে অবিলম্বে যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টাকি রোড পশ্চিম দণ্ডী হাট এলাকায়। অবরোধের ফলে যান চলাচল থমকে যায়। অবরোধকারীদের সঙ্গে বসিরহাট থানার পুলিশ অধিকারীরা কথা বলেন। দীর্ঘ আলোচনা হওয়ার পর উপযুক্ত আশ্বাস পেয়ে অবরোধকারীরা বিকেল নাগাদ অবরোধ তুলে নেয়।কারা টাকি রোডে লরি চালকও খালাসিকে মারধর করেছে তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে