তমলুকে হুড়মড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, চাপা পড়ে মৃত ১ , আহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুকে ১৪ নম্বর ওয়ার্ড একটি ব্রিজ সারাইয়ের কাজ চলাকালীন হঠাৎ তা ভেঙে চাপা পড়ে যায় দুজন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা গেলেও এখনও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তমলুক থানার(Tamluk P.S.) পুলিশ এবং দমকল বাহিনী।এলাকার মানুষজন আটকে থাকা একজনকে উদ্ধার করার জন্য উদ্ধার কাজে হাত লাগিয়েছে। পরে এই ব্রিজ চাপা পড়ে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়।

বুধবার এই সেতু মেরামতের কাজ চলছিল। কিন্তু, সেই সময়ই হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে। এর নীচে চাপা পড়ে যায় দুই শ্রমিক। একজনের দেহের কিছুটা অংশ বার হয়ে ছিল। তাকে বাইরে থেকে সাহায্য করার চেষ্টা করেন এলাকার বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। বাইরের থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে ওই শ্রমিককে। তমলুক পুরসভার(Tamluk Municipality) মেডিক্যাল টিমও সেখানে পৌঁছেছে। জানা গিয়েছে, দুই জন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপর একজন এখন ধ্বংসস্তূপে আটকে রয়েছে।স্থানীয় সূত্রে খবর, ওই সেতুটি বেশ পুরনো। কিন্তু, তা যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফলে তা যাতে সংস্কার করা হয় সেই জন্য প্রশাসনিক তরফে উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে, তা সংস্কারের পাশাপাশি চওড়া করার পরিকল্পনাও নেওয়া হয় প্রশাসনের তরফে।

সেতুটি প্রায় ৫৩ বছরের পুরনো। বুধবার তা সংস্কার করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশের কথায়, “এদিন কাজ চলছিল। হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়ে। অন্যান্য শ্রমিকরাও ভয়ে পিছিয়ে যান। কিন্তু, একজন আটকে পড়েন। খবর পেয়ে দৌড়ে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়।”খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল এবং পুলিশ। জানা গিয়েছে, একজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অনেকাংশে স্থিতিশীল।পরে এই ব্রিজ চাপা পড়ে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের