তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনলেন তমলুকের চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তমলুকের চেয়ারম্যান। মহিষাদলে ‘অমৃত জল প্রকল্প’-এর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারম্যানের অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ ওই ব্যক্তি প্রকল্পের কাজে বাধা দিচ্ছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

মহিষাদলের বাড় অমৃতবেড়িয়ায় ১৮ দিন ধরে অমৃত প্রকল্পের কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থা, অভিযোগ এমনটাই। শুক্রবার সমস্যা বাড়লে ঠিকাদার সংস্থার কর্মকর্তারা এই বিষয়ে জানান তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়কে। ঠিকাদারদের অভিযোগ ছিল স্থানীয় তৃণমূল কর্মী কার্তিক তুঙ্গের বিরুদ্ধে। তিনি এবং দু তিন জন এই কাজে বাধা দিচ্ছেন এই কথা জানিয়ে ঠিকাদারেরা বলেন সমস্যা না মিটলে ওই এলাকায় রূপনারায়ণ থেকে জল তোলার ইনটেক পয়েন্টের কাজ শুরু করা সম্ভব নয় বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়কে ফোন করে সম্পূর্ণ বিষয়টি জানান। তাঁর নির্দেশেই পুরসভার পক্ষ থেকে মহিষাদল থানায় কার্তিক তুঙ্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এ দিকে স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন, কার্তিক মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ।

তমলুক শহরে ঘরে ঘরে অম্রুত প্রকল্পের পানীয় জল সরবরাহ করা হবে। সে জন্য বরাদ্দ করা হয়েছে ১০৭ কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে শিলান্যাস করেন। প্রথমে ঠিক করা হয় নন্দকুমারের ইছাপুরে রূপনারায়ণ থেকে জল তোলা হবে। যদিও পরে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ার কাছে জল তোলার পরিকল্পনা হয়। সে জন্য অনুমতি দিয়েছে আন্তঃদেশীয় জলপথ বিভাগও।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের