রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার তমলুকে

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার তমলুকে। মারা যাওয়ার পরেও ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার(Tamrolipto Municipality) ১১ নম্বর ওয়ার্ডে পদুমবসান এলাকায় এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামে ৮০ বছরের বৃদ্ধ(কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী) ও তার মানসিক ভারসাম্যহীন এক মহিলা মান্তু দে বয়স ৩৫।

গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা কাজের মহিলা ভেতরে ঢুকতে পারেনি। প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়ে ও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি ওই মহিলা। এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায়। বুধবার সকালে তমলুক থানার (Tamluk P.S.) পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে আছেন।

দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যায় এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এবং তাঁর মেয়েকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজে (Tamrolipto Hospital)ভর্তি করে চিকিৎসার জন্য। ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে। তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধর স্ত্রী ও ছোট মেয়ে কেন কোন খোঁজখবর নেননি তাঁদের সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের