গ্যাসের ভর্তুকির নামে তমলুকে গ্রাহকরা প্রতারণার শিকার

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: গ্যাসের ভর্তুকি ঢুকবে ভেবে OTP দিতেই সর্বনাশ। কী হল তমলুকের বাসিন্দার?গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে, কিন্তু আমার অ্যাকাউন্ট নেই, তোর নম্বরটা একটু দে।’ এই বলেই ফোন এসেছিল তমলুকের বাসিন্দা কার্তিক পাত্রের কাছে। বলা হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের(Punjab National Bank) একটি অ্যাকাউন্ট নম্বর লাগবে। পরিচিত ব্যক্তির ফোন আসায় নির্দ্বিধায় নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিলেন কার্তিক।

বলা হয়েছিল তাঁর কাছেই ওটিপি চেয়ে আসবে ফোন। যেমন বলা হয়েছিল, তেমনভাবেই ফোন আসে। আধার নম্বর দিয়ে দেন কার্তিক। ওটিপি-ও আসে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কার্যত সব হারিয়েছেন তমলুকের(Tamluk) বাসিন্দা। সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি।আর্থিক প্রতারণা(Economic Fraud) নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। কিন্তু তারপরও এমন সব ঘটনা সামনে আসছে। কার্তিক পাত্র তমলুক থানার (Tamluk P.S.)খারুই-এর বাসিন্দা।

এই বিষয়ে কার্তিক পাত্র জানান, আমার ফোনে ওটিপি(OTP) আসার কথা বলা ছিল। সেই নম্বর ফোনে আসে। সেটা দেখে বলার পর থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়। প্রায় ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এই চক্রে কারা কারা কোথা থেকে কিভাবে যুক্ত আছে তা জানার চেষ্টা করছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের