SIR এর গেরোয় এবার অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা, করুন চিত্র তমলুকে

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: SIR এর গেরোয় এবার অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা । সোমবার সকাল থেকেই নথি নিয়ে হাজির শুনানি কেন্দ্রে।আতঙ্কে চোখের জল বাঁধ মানছেনা অনেকেরই। প্রচন্ড ঠান্ডার মধ্যে এমনি চিত্র তমলুকের ।চলছে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কাজ।তমলুকে(Tamluk) শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ৫৫ জনের নামের ভুল থাকার কারণে বা ২০০২ এর লিস্টের সাথে লিংক না পাওয়ার কারণে বিশেষ স্কুটিনি চলছে ব্লক অফিসে। কারো নাম ভুল কারো আবার ২০০২ সালের ভোটার লিস্টের নাম না থাকার কারণে ডাক পেয়েছেন।

অসুস্থ শরীর নিয়ে সমস্ত সঠিক পরিচয় পত্র সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে এসেছেন তাঁরা।এক বৃদ্ধা সনকা দাস,বয়স ৭৫ পেরিয়েছেন, আতঙ্কে চোখের জল ফেলতে দেখা গেল ব্লক অফিসের সামনে।স্বামী পুত্র সন্তান হারিয়ে থাকেন মেয়ের কাছে।হাঁটতে পারেন না ঠিক মতো।তবুও SIR এর গেরোয় পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখা গেল শুনানিতে।আতঙ্কে তার চোখে জল। একই আতঙ্ক শ্রীকৃষ্ণ ঘড়া(Sree Krishna Ghara) থেকে শুরু করে অন্যান্যদের মধ্যেও।

সকলেই প্রচণ্ড ঠাণ্ডায় জবু থুবু। কিন্তু তাও সময় মত সমস্ত নদী নিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাজির হতে হয়েছে শুনানি কেন্দ্রে। এসআইআরের গেরোয় অসুস্থ হয়ে পড়ছেন তারা সকলেই।একাধিক শুনানি ক্যাম্পে(Hearing Camp) বয়স্ক ব্যক্তিদের ওপরে উঠতে হচ্ছে। অনেকেই শ্বাসকষ্টে ভোগেন। তাদের অসুস্থ শরীর নিয়ে নদী সমেত সময় মত আসতে হচ্ছে শুনানি কেন্দ্রে। দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। রবিবারই দেখা গেছিল এক গর্ভবতী মহিলাকে তার প্রসবের তারিখ থাকা সত্ত্বেও শুনানি কেন্দ্রে নদী নিয়ে হাজির হতে হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য