রাতভর বর্ষণে মেচেদা, তমলুক সহ ঘাটাল হাসপাতাল চত্বর জলমগ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি,মেচেদা: হাঁটু সমান জলে ডুবেছে মেচেদা বাজার। বৃষ্টির জল ঢুকে ক্ষতিগ্রস্ত মেচেদার বাজারের ব্যবসায়ীরা। পাশাপাশি ডুবেছে তমলুক।বৃষ্টির জলে জলমগ্ন মেচেদা বাজার(Mecheda Market)। কোলাঘাটের(Kolagaht) মেচেদা বাজারে প্রবল বর্ষণের জেরে কোথাও হাঁটু সমান, কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। তবে মূলত নিকাশির অব্যবস্থার কারণে বেরোচ্ছে না জল। বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কোন সূরহা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা।অপরদিকে জল যন্ত্রণায় জেরবার তমলুক(Tamluk) শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে ৮ নম্বর ওয়ার্ডের দেপাড়ায় রাস্তায় হাঁটু জল। আবার সেই জল কোন কোন বাড়ির মধ্যেও ঢুকে গেছে। দীর্ঘদিনের এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছে ওয়ার্ডবাসীরা। ভারী বৃষ্টিতে শহরের কিছু এলাকায় জল জমলেও আট নম্বর ওয়ার্ডের অবস্থা সব থেকে খারাপ। দীর্ঘদিন ধরেই অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায় এই ওয়ার্ডে। তমলুক শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের জল এই ওয়ার্ড দিয়ে নিকাশি হয় এবং নিকাশি নালার মুখটি খুব ছোট হওয়ার ফলে এই সমস্যা দীর্ঘদিনের।কবে মিটবে এই জল যন্ত্রনা সেইদিকে তাকিয়ে স্থানীয় মানুষ।

এদিকে,এক রাতের বৃষ্টিতেই বেহাল হাসপাতাল চত্বর জল থই থই ঘাটাল(Ghatal) সুপার স্পেশালিটি হাসপাতাল । জরুরী বিভাগ সহ পুরো চত্বরেই জলমগ্ন(Water Logging) । জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগীসহ নার্স স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের। হাসপাতালের এই বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে স্বাস্থ্য দফতরের কর্মীরা। যদিও হাসপাতালে তরফ থেকে জানা যাচ্ছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ।জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে । দুপুরের পর জল ধীরে ধীরে সরে যায়।

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক