সৌমেন্দুর পর শুভেন্দুকে তলব তমলুক থানার

নন্দীগ্রামের বিধায়ককে কবে, কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌমেন্দু অধিকারীর পর এবার শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠালো তমলুক থানা। একটি জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তমলুক থানার পুলিশ। নন্দীগ্রামের বিধায়ককে কবে, কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। নোটিসে জানানো হয়েছে, নোটিস পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাঁকে জবাব দিতে হবে।

অভিযোগ, গত বছর ১৯ শে জুলাই তমলুকে বিজেপির এক সভা থেকে শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্য করেন। এরপর রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে তমলুক থানার পুলিশ। সেই মামলার পাল্টা শুভেন্দু অধিকারীও কলকাতা হাইকোর্টে মামলা করে। তমলুক থানা সূত্রে খবর, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে এই মামালায় জিজ্ঞাসাবাদ করার জন্য আগে তলব করা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। চলতি বছরের জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জেরার সময় এবং স্থান জানাবেন বলেছিলেন। কিন্তু তা জানানো হয়নি বলে দাবি পুলিশের। আর তা না হওয়ায় এবার তমলুক থানার তরফে নোটিস পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। সূত্রের খবর, ইতিমধ্যে শুভেন্দুর আইনজীবী ওই নোটিস পাওয়ার কথা জানিয়েছেন। তবে জেরার সময় ও জায়গা নিয়ে কিছু জানাননি।

প্রসঙ্গত শ্মশান-দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীকে গত ৭ তারিখে তলব করে কাঁথি থানা। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঁথি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের সেই নির্দেশের প্রেক্ষিতে কাঁথি থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সৌমেন্দু অধিকারী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের