তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকেশ্বরের পর এবার তারাপীঠ! রাজ্য সরকারের উদ্যোগে কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে নেওয়া হচ্ছে একাধিক নতুন পরিকল্পনা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর জন্য উন্নত পরিষেবা, কড়া নিরাপত্তা এবং হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মত বিশেষ আয়োজনের প্রস্ততি ইতিমধ্যেই শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে কৌশিকী অমাবস্যার প্রায় দেড় মাস আগে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ে উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মন্দিরে আগত ভক্তদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অমাবস্যার আগেই মন্দির চত্বরে একটি নতুন সেবা শিবিরের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতি বছরের মত এবারও তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কারণে এখন থেকেই প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ প্রস্তুতি শুরু করেছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তারাপীঠ মন্দিরে নতুন পরিচালন কমিটি গঠন হয়েছে এবং পুজো ও দর্শনার্থী পরিষেবায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। এবার সেই প্রস্তুতিকে আরও সুসংগঠিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: গত এক দশকে ১৯টি বাঘ বৃদ্ধি সুন্দরবনে, প্রকাশ পেল নতুন পরিসংখ্যান

প্রস্তুতি বৈঠকে ভক্তদের নির্বিঘ্নে পুজো দেওয়ার ব্যবস্থা, নিরাপত্তা জোরদার, পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা, অস্থায়ী চিকিৎসা শিবির, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, ভিড় সামলানো এবং বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয়সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, বিধায়ক ধ্রুব সাহা এবং তারাপীঠের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা, চলমান প্রকল্প এবং নতুন সরকারের উদ্যোগে কৌশিকী অমাবস্যাকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে আয়োজন করার বিষয়েই মূলত আলোচনা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি তারকেশ্বরের শ্রাবণ মেলায় ভক্তদের স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়েছিল। এবার সেই একই উদ্যোগ কৌশিকী অমাবস্যায় তারাপীঠেও বাস্তবায়নের পরিকল্পনা করছে রাজ্য সরকার।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ