‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এই বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ছ’জন। তার মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ও। তারাতলার ওই অভিশপ্ত গুদামের নকশায় ত্রুটি ছিল। কিন্তু তারপরেও সেই নকশা পাস করে দেয় কলকাতা পুরসভা। আর সেই নকশা পাস করানো নথিতে সই ছিল তৎকালীন মেয়র ফিরহাদের। সেই তথ্য নিজেই বিধানসভায় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেছিলেন, ‘কালী গ্রেফতার হলে, ফিরহাদ বাইরে কেন?’ সেই প্রসঙ্গে বলতে গিয়ে আজ, সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পডুন: অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট

তিনি বলেন, ‘একজন বিধায়ক বলছেন কালী গ্রেফতার হয়েছে, প্রাক্তন মেয়র বাইরে কেন। আমি বলি গাফিলতির প্রমাণ থাকলে সবাই গ্রেফতার হবে। এত তাড়া কীসের। আমাকে একজন বলছে, কালীকে তোলা হয়েছে, তাহলে পেন আর দোয়াতের কী হবে। আমি তাঁকে বললাম পেন বলতে আপনি ফিরহাদের ও দোয়াত মানে মমতার কথা বলছেন। দেখুন গাফিলতি-দুর্নীতির প্রমাণ থাকলে পেন আর দোয়াত দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার কারোর বিরুদ্ধে বিনা প্রমাণে কোনও পদক্ষেপ করবে না।’ অর্থাৎ তারাতলা কাণ্ডে শুধুই প্রাক্তন মেয়র নন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কোনও গাফিলতি সংক্রান্ত প্রমাণ থাকলে ব্যবস্থা নিতে পিছপা হবে না বিজেপি সরকার। এই কথা স্পষ্টভাবে এদিন বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত সপ্তাহে তারাতলায় হাইড রোডের কাছে ভেঙে পড়েছিল একটি নির্মীয়মাণ গুদামের ছাদ। সেই সময়ে ওই গুদামে ঢালাইয়ের কাজ করছিলেন ৩০-৩৫ জন শ্রমিক। সেই বিপর্যয়ের জেরে মৃত্যু হয়েছে ১৬ জন শ্রমিকের। গোটা বিপর্যয়ের তদন্ত করছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)।

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও