অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তল্লাশি এবং নজরদারি করতে নির্দেশ কমিশনের, দাবি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এবং পরিবারকে এবার টার্গেট করা হয়েছে। তল্লাশি করা হবে তাঁদের গাড়ি। তাঁরা কোথায় যাচ্ছেন সে সম্পর্কে নজরদারি চালানো হবে। এমনই নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাকি শীর্ষ পুলিশ আধিকারিকদের কাছে এসে পৌঁছেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো কমিশনের ওই নির্দেশ হাতে এসেছে তৃণমূলের কাছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) এবং তার পরিবার নয়, তার পাশাপাশি তৃণমূলের যারা প্রার্থী হয়েছেন এবং যারা ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সেই সকল তৃণমূল নেতাদের গাড়ি এবং পরিবারের লোকজনদের ওপরে নজরদারি চালানোর নির্দেশ পাঠানো হয়েছে।। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর ,প্রচারে বাধা দেওয়ার বড় চক্রান্ত তৈরি করা হয়েছে।

নাকা তল্লাশির (Naka Checking)নামে তৃণমূল নেতাদের হেনস্থা করার ছক তৈরি হয়েছে। বিশেষভাবে টার্গেট করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সহধর্মিনীকে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট দাবি করা হয়েছে ,গোটা বিষয়টি অগণতান্ত্রিক। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা বন্ধ করার দাবি নিয়ে দরবার করবে। এদিকে সোমবার সন্ধ্যায় কয়লাকাণ্ডের তদন্ত নেমে আই প্যাকের সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে দিল্লি থেকে ইডি(ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই কার্যকলাপের ঘটনায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা করেছে তৃণমূল। নির্বাচনের সময় বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhatatcharya)। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braym) অভিযোগ করেছেন ইডি সোমবার রাতে যা করেছে তা শেষ সীমা ছাপিয়ে গিয়েছে।

নির্বাচনের দশ দিন আগে যা ঘটনা করেছে সেই ঘটনায় তৃণমূল বিনেশ চান্ডেলের নিঃশর্ত মুক্তি দাবি করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্বাচনে সময় ব্যবহার করার প্রত্যাহার দাবি জানানো হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি বুঝতে পেরেছে তারা হেরে যাচ্ছে তাই তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। এদের কনভিকশন রেট দেখলেই বোঝা যায় যে এজেন্সি গুলিকে কিভাবে ব্যবহার করছে এরা।১৬ এবং ১৭ এপ্রিল সংসদে অধিবেশন ডাকা হয়েছে ।এক সপ্তাহ বাকি নেই ।নির্বাচনের সময় এই অধিবেশন কেন? এটা মজার ব্যাপার বলে মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল সাংসদ ডেরেক।

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে