মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে বর্ধমানের বাজারে টাস্কফোর্সের হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া পদক্ষেপ টাস্ক ফোর্সের। টাস্ক ফোর্স শুধু শহরেই নয়, জেলাগুলোতেও কড়া নজরদারি চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পরেই শনিবার সকালে বর্ধমান শহরে হানা দিয়েছে টাস্ক ফোর্স। সপ্তাহের শেষে বাজারে ভিড় একটু বেশি থাকে। এদিনই সেই দিকে কড়া নজর টাস্ক ফোর্সের। কোথাও কোনওভাবে যআতে কালোবাজারি না হয়, সেদিকে খেয়াল রাখা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে বর্ধমানের বিভিন্ন বাজার এলাকাগুলোতে ভিড় ছিল। তারমধ্যেই আচমকাই হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকরা। আলু, পেঁয়াজ, আদা, রসুন থেকে সব্জি এমনকি মাছ-মাংসের দাম কি রকম সবটাই ঘুরে দেখলেন তাঁরা।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে শহর থেকে জেলা সর্বত্রই বাজারে বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্সের আধিকারিকরা। বাজার ঘুরে দেখার সঙ্গে সঙ্গে অতিরিক্ত মুনাফা করতে শাকসব্জির দাম নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের।

উল্লেখ্য, যুদ্ধের আবহে জরুরি পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে সংশ্লিষ্ট দফতর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ‘কেউ যেন সুযোগের সদ্ব্যবহার করতে না পারে তার দিকে বিশেষ নজর রাখতে হবে। এটা মুনাফার সময় নয়। এই সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। কখনও-কখনও কেউ সুযোগের সদ্ব্যবহার করেন। কিন্তু তা চলবে না। বেশি টাকার লোভে সীমান্ত দিয়ে যাতে ভিন দেশে বা ভিন রাজ্যে আলু-সবজি পাচার না হয় তার দিকে বিশেষ নজর রাখতে হবে। কেউ কালোবাজারি করলে তাদের জিনিস সরকার বাজেয়াপ্ত করে নেবে।

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী