বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি, মেটেলি : বাবার কাছে বাইকের বায়না করেছিল বছর ১৬-র কিশোর। বাইকে কেনার জন্য জেদ করেছিল সে। কিন্তু বাইক কিনে দিতে রাজি ছিল না বাবা। তাই রাগে অভিমানে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিল বছর ১৬-র ওই কিশোর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার সোনগাছি চা বাগানের নাকটি ডিভিশনে।

জানা গিয়েছে, শুক্রবার চা বাগানে পাতা তোলার কাজ করছিলেন। কাজ সেরে মালবাজারে গিয়েছিলেন। ফিরতে রাত হয়েছিল। বাড়ি ফিরে ছেলেকে দেখতে পাননি। আরও রাতে বাড়ি ফিরে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। রাতে খাওয়ার সময় ছেলেকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। কোনও সাড়া শব্দ না পেয়ে জানালা ভেঙে দেখা যায় গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলছে ছেলে। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ঢুকে ছেলেকে উদ্ধার করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। ঘর থেকে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বিগত কয়েকদিন আগে বাবার কাছে বাইকের বায়না করেছিল কিশোর। কিন্তর বাবা তাঁকে জানায়, বাইক চালানোর বয়স হয়নি তাঁর। তারপর থেকেই মনমরা হয়ে থাকত সে। বাড়িতে সেই ভাবে কথাও বলত না। এইভাবে নিজেকে ওই কিশোর শেষ করে দেবে তা বুঝতেই পারেননি। বাবার ওপরে রাগ, অভিমান করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে।

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের