কৃষ্ণনগরে লরির ধাক্কায় পিষ্ট নাবালিকা, ঘাতক লরিতে আগুন স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : লরির ধাক্কায় মৃত্যু নাবালিকার। কৃষ্ণনগরে ইটলায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে রিয়া বিশ্বাস নামে ওই নাবালিকার।এই ঘটনায় কৃষ্ণনগরের ইটলায় তুলকালাম। এই ঘটনার জেরে ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।দমকলের কয়েক ঘণ্টার প্রচেষ্টায়  আগুন নেভানো সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা লরিতে আগুন ধরালো নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে। এদিন কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পিষে দেয় ঘাতক লরি। বাড়ি থেকে পড়তেগিয়েছিল সে। পড়া থেকে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। উত্তেজিত জনতা ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেয়।। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রিয়া বিশ্বাস ও তাঁর বন্ধু রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় আচমকাই একটি লরি ছুটে এসে পিষে দেয় রিয়াকে। সঙ্গে যে ছিল সে ছিটকে পড়ে। তাঁর সামান্য আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই ছুটে আসে পথচলতি মানুষ ও স্থানীয়রা। দুর্ঘটনার পর ঘাতক লরির চালক এবং খালাসি পালিয়ে যায়। তারপরেই উত্তেজিত জনতা লড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে পাশাপাশি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

পুলিশও ঘাতক লরির চালক ও খালাসির খোঁজে শুরু করেছে তল্লাশি। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই