পর্যটকদের জন্য সুখবর, পর্যটকদের জন্য খুলল তিস্তা ব্যারেজ ব্রিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : চারমাস বন্ধ ছিল তিস্তা ব্যারেজ সেতু। এবার রবিবার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এটি। সেতু সংস্কার করার জন্য গত এপ্রিল মাস থেকে এই সেতু বন্ধ রাখা হয়েছিল। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিস্তা ব্যারেজ সেতু বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু সময়ের আগেই খুলে গেল সেতুটি।

জানা গিয়েছে, আশির দশকে তৈরি হয়েছিল তিস্তা ব্যারেজ সেতুটি। দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল সেটি। গত ২৭ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে সেতু সংস্কারের কাজ শুরু হয়েছিল। ১৪০ দিনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছিল। অবশেষে নির্দিষ্ট সময়ের আগেই খুলে গিয়েছে তিস্তা ব্যারেজ সেতু। এই সেতুটি খুলে দেওয়ায় শিলিগুড়ি থেকে ডুয়ার্স এবং ওই পথে যাতায়াত করার জন্য যাতায়াতকারীদের জন্য সুবিধা রয়েছে। এরফলে পুজোর আগে স্বস্তি পেলেন পর্যটকরা।

দুই বছর আগে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের লজেরে চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। সেই সময় বিস্তর চাপ সহ্য করতে হয়েছিল এই ব্যারেজকে। তারপর থেকেই অত্যন্ত খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গত বছর থেকেই সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সেতু বন্ধ থাকার জন্য বিস্তর ভোগান্তি পোহাতে হচ্ছিল পর্যটকদের। কারণ গজলডোবা থেকে লাটাগুড়ি হয়ে ডুয়ার্সে যাওয়ার জন্য তিস্তা ব্যারেজ সেতুই অন্যতম ভরসা। তাসেটি বন্ধ করে দেওয়ার জন্য পর্যটকদের অনেকটাই ঘুরে যেতেস হত। নাজেহাল হতে হত সাধারণ মানুষকে। সংস্কারের পর সেই সেতু খুলে যাওয়ায় স্বস্তিতে পর্যটকরা। গজলডোবা থেকে লাটাগুড়ি হয়ে ডুয়ার্স যেতে আর হ্যাপা পোহাতে হবে না।

সেতু সংস্কার করে যান চলাচল শুরু হতেই রাজগঞ্জ, মালবাজার ও ক্রান্তি ব্লকের মানুষ শিলিগুড়ি যেতে চাইলে সুবিধা পাবেন। রবিবার সেতুটি খুলে দেওয়ার সময় হাজির ছিলেন মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপরা। পুজোর সময় উত্তরবঙ্গে পর্যটক বাড়ে। ডুয়ার্সেো বহু পর্যটক যান। তাই পুজোর আগেই খুলে দেওয়া হয়েছে সেতুটি।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি