কমছে তাপমাত্রা, ভোরে-রাতে শিরশিরানি, শীতের আগমন নিয়ে কী বলছে হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃষ্টির রেশ কাটিয়ে আপাতত রাজ্যে আরামদায়ক আবহাওয়া টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার খুব পরিবর্তন হবে না। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা অনেকটাই নেমেছে। প্রায় ২০ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আগামী কয়েকদিন এই আহবহাওয়া বজায় থাকবে।

জানা গিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল। পুরুলিয়ায়  ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, মেদিনীপুর, শ্রীনিকেতন, বর্ধমান প্রভৃতি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গেও একাংশে একই রকম তাপমাত্রা রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই রয়েছে। নভেম্বরের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। এই সময় না ঠান্ডা না গরম অনুভূত হয়। এবারও তেমন পরিস্থিতি বজায় রয়েছে। বর্তমানে রাজ্যের বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সকাল ও রাতের দিকে শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে রোদ উঠলে গরম লাগছে। দুপুরের দিকে একটা অস্বস্তিকর গরম সাগর কলকাতায় টের পাওয়া যাচ্ছে।উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি ক্রমেই শক্তি হারাচ্ছে। ফলে এখন রাজ্যে সেভাবে বৃষ্টি হবে না বলে জানা যাচ্ছে।

চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামতে পারে। সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে(North Bengal) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য কমতে পারে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের