এগরাতে ব্যাপক উত্তেজনা, ময়নাতে মাছের গাড়িতে আগুন দিল জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি,এগরা: ঘট উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক মারামারি। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০ টায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা বাজারে(Egra Market)। স্থানীয় সূত্রে জানা গেছে আজ রাত্রে এগরার প্রায় ৫/৬ টি ক্লাবের পুজোর ঘট উত্তোলন হচ্ছিলো। এলাকায় ব্যাপক ভিড় জমায় বিভিন্ন ক্লাবের সদস্যদের ঠেলা ঠেলি থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কিছু যুবকের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

কিন্তু ব্যাপক জনজোয়ারে হিমসিম খায় পুলিশ। তীব্র উত্তেজনায় গন্ডগোল থেকে মারামারি হয়। ২ যুবক আহত হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিকে সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ময়না-তমলুক রাজ্য সড়কে(State High way) শ্রীরামপুর তেল পাম্প এর কাছে মাছের গাড়ি ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। আহত হয় এক মহিলা সহ তার শিশু। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহত মহিলাকে নিয়ে যাওয়া হয় তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

মৃত ব্যক্তি নাম কৃষ্ণ প্রসাদ ঘোড়ই। বাড়ি নন্দকুমার ব্লকের বোরগোদা এলাকায়। দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা মাছের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে SDPO সাকিব আহমেদ নেতৃত্বে পৌঁছায় তমলুক ও ময়না থানার (Mayna P.S.) পুলিশ যায় ।পরে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু সময় এর জন্য ময়না-তমলুক রাজ্য সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের