চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিনিধি,নওদা:মুর্শিদাবাদের নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে। অভিযোগ, প্রার্থী হুমায়ুন কবীরের(Humayun Kabir) প্রচারে পুলিশি বাধা । এমনকি তাঁর কর্মী-সমর্থকদেরও আটকানো হয়েছে বলে দাবি উঠেছে। উত্তেজনা চরণে উঠলে নামানো হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী।বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে যখন সমস্ত রাজনৈতিক দল জোরকদমে প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময়েই এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় নওদায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর পুলিশের সামনেই মেজাজ হারাতে দেখা যায় হুমায়ুন কবীরকে। পুলিশকে ধমক দিয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি।

যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রচারের জন্য কোনো অনুমতি ছিল না। অন্যদিকে হুমায়ুন কবিরের দাবি, তিনি নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়েছেন। তারপরও তাঁকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি পুলিশের বিরুদ্ধে ‘তৃণমূলের দালাল’ বলেও অভিযোগ তোলেন তিনি, যা নিয়ে পুলিশের সঙ্গে তাঁর তীব্র বচসা বেঁধে যায়।ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, আর ভোটের ঠিক আগে এই উত্তেজনা বাড়াচ্ছে নওদার রাজনৈতিক পারদ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনা সামাল দিতে ওই এলাকায় দীর্ঘক্ষন পুলিশি টহল জারি রাখা হয়। দুপুরের পর ধীরে ধীরে ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়ে আসে।

এদিকে,ভোটের বাদ্যি বাজার শেষ লগ্ন। আর সেই অন্তিম মুহূর্তের প্রচারে কোনো খামতি রাখতে চাইল না তৃনমুল । মঙ্গলবার প্রচারের শেষ দিনে বহরমপুরের রাজপথ সাক্ষী থাকল এক রুপোলি সকালের। দলীয় প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে বহরমপুরে মেগা রোড-শো করলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।​ মঙ্গলবার সকালে বহরমপুরের ঐতিহাসিক কুঞ্জঘাটা এলাকা থেকে হুডখোলা জিপে শুরু হয় এই বর্ণাঢ্য মিছিল। প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে বা মোবাইলে ফ্রেমবন্দি করতে রাস্তার দু’পাশে তখন মানুষের ভিড়।কুঞ্জঘাটা থেকে মিছিল যত এগোতে থাকে, ততই বাড়তে থাকে উন্মাদনা। অভিনেত্রীও চেনা হাসিমুখে হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান। প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের হয়ে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ