ভয়াবহ দুর্ঘটনা কার্শিয়াংয়ে, গাড়ি খাদে পড়ে পঞ্চায়েত সদস্য-সহ মৃত ৩

গতকাল কার্শিয়াং থেকে একটি গাড়ি সিটং ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিন্তু দুর্ঘটনার খবর সবাই সোমবার সকাল পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কার্শিয়াংয়ের সিটংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে, রবিবার (৭ ডিসেম্বর) বেশি রাতে সিটংয়ের ‘মানা’ এলাকায়। স্থানীয় সূত্রের খবর, গতকাল কার্শিয়াং থেকে একটি গাড়ি সিটং ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিন্তু দুর্ঘটনার খবর সবাই সোমবার সকাল পেয়েছে। কারণ রাতে দুর্ঘটনাস্থলটি এতটাই শুনশান ছিল যে, গাড়িটি খাদে পড়ে গিয়েছে তা কাকপক্ষীতেও টের পায়নি। আজ সকালে গাড়িটিকে খাদে পড়া অবস্থায় দেখেই উদ্ধারকার্য শুরু হয়। তবে দুর্ঘটনার গাড়ির চালক গুরুতর আহত হলেও তিনজন মারা গিয়েছেন। যাদের মধ্যে একজন স্থানীয় পঞ্চায়েত সদস্য ছিলেন। আর আহত অবস্থায় গাড়ির চালককে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত তিনজনের নাম বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেলের স্থানীয় পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি BJPM দলের সদস্য ছিলেন। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির চালককে কোনক্রমে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কীভাবে পথ দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে কার্শিয়াং থানার পুলিশ। চালক সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

চলতি বছর কার্শিয়াংয়ে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে।গত অক্টোবরেই কার্শিয়াংয়ের পাংখাবাড়ি এলাকায় একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কয়েকজন নিহত ও আহত হন। এছাড়া, গত অগস্টে এখানকার একটি হোমস্টে থেকে পড়ে একজন ছাত্রের মৃত্যু হয়েছিল। অতীতেও একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে, যেখানে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। যা পর্যটন মরসুমে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এবং পাহাড়ি রাস্তায় সাবধানে গাড়ি চালানোর সতর্কতা জারি করা হয়েছে।

 

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?