শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছিল ধৃত পাক জঙ্গি হামিম মণ্ডল। এই তথ্য আগেই দিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। হামিম-কে জেরায় আরও বড় তথ্য হাতে পেলেন রাজ্যের গোয়েন্দারা। ধৃত পাক জঙ্গি শুভেন্দুর চিনার পার্কের বাড়িও রেকি করেছিল! সেই কারণে চিনার পার্কে বেশ কয়েকবার গিয়েছিল হামিম। এমনটাই রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর।

গত সপ্তাহে বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে পাক জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ও এটিএস। তারপরেই তার সূত্র ধরে ঝাড়খণ্ড থেকে হামিমের বান্ধবী অর্পিতা সরকরা ও গতকাল, সোমবার হাওড়া থেকে তার শাগরেদ আদিত্য সিংহ-কে গ্রেফতার করেন তদন্তকারীরা। জঙ্গি হামিমকে জিজ্ঞাসাবাদ করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চিনার পার্কের বাড়ির আশেপাশে বেশ কয়েকবার গিয়েছিল সে। একাধিকবার গোটা এলাকা ঘোরাঘুরি করেছিল হামিম। চিনার পার্কে শুভেন্দুর বাড়ি বারবার রেকি করেছিল ধৃত জঙ্গি। রাজ্য পুলিশের এসটিএফ এমনই চাঞ্চল্যকর তথ্য হাত পেয়েছে। তদন্তকারীরা আরও জেনেছে, চিনার পার্কে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছবি তোলার চেষ্টাও করেছিলেন হামিম। কিন্তু গোটা চত্বর সিসি ক্যামেরায় মোড়া থাকায় পিছিয়ে এসেছিল সেই কাজ থেকে। ধরা পড়ে যাওয়ার ভয় ছিল তার। সেই কারণেই ছবি তোলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে হামিম। জেরায় ধৃত হামিম জানিয়েছে, পাকিস্তানে থাকা হ্যান্ডলাররা তাকে বলেছিল, ছবি বা ভিডিয়ো তোলার কাজ যেন কোনওভাবে সিসিটিভি ক্যামেরায় ধরা না-পড়ে। তাই সতর্ক ছিল সে।

আরও পডুন: বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

এসটিএফ সূত্রে খবর, মোবাইলের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখে তদন্তকারীরা হামিমের গতিবিধি সম্পর্কে নিশ্চিত হয়ে যান। সেখানেই ধরা পড়ে যে, শুভেন্দুর চিনার পার্কের বাড়ির সামনে বেশ কয়েকবার গিয়েছিল সে। আগেই রাজ্য পুলিশের এসটিএফের তরফে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই ছিল হামিমের টার্গেটে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর প্রচার রুট, কনভয়ের ডিটেলস জোগাড় করেছিল হামিম।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা