জঙ্গলমহলে পুলিশের কড়া নজরদারিতে টেট পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: কড়া নিরাপত্তার বেষ্টনীতে এবার টেট পরীক্ষা নেওয়া হল ঝাড়গ্রামে । মোট ২১টি পরীক্ষা কেন্দ্র করা হয়।ঝাড়গ্রাম(Jhargram) জেলা থেকে যেনো কোনোরকম অভিযোগ না ওঠে তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। সমস্ত কেন্দ্রে মেটাল ডিটেক্টর, ফেস স্ক্যানিং মেশিন বসানো হয়েছিল। সমস্ত পরীক্ষক এবং পরীক্ষার্থীদের কোনোরকম ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যাবহার নিষিদ্ধ ছিল । সব পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সকলের ফেস স্কানিং করে ছবি তুলে রাখা হয়েছে। আলাদা করে ক্লকরুম করা হয়েছিল।

কেউ কিছু নিয়ে এলে সেখানে রেখে দিয়ে হলে ঢুকতে হয়েছিল।সকাল ৯টার মধ্যে পরীক্ষক দের সেন্টারে ঢুকে যেতে হয়েছিল। স্টুডেন্ট দের ক্ষেত্রে সময়টা ছিল সকাল ১১.০০টা।
বাস ওনার্স অ্যাসোসিয়েসন(Bus Owner’s association) এর তরফে রবিবার হলেও আজ কোনো বাস বাতিল না থাকার কথা ঘোষনা করা হয়েছিল। মোট ১৬৫ টি বেসরকারি ও বাকি বেশ কিছু সরকারি বাস রাস্তায় ছিল। সমস্তটা নজরদারি করেছে জেলা পুলিশ। এস পি অরিজিৎ সিনহা জানিয়েছেন, রাস্তা, পরীক্ষা কেন্দ্র সব জায়গায় কড়া নজরদারি রাখা হয় সকাল থেকে। কেউ কোনো সমস্যায় পড়লে দ্রুত ব্যাবস্থা নেয় পুলিশ।

অন্যদিকে আজ পাঁচ বছর পর রাজ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল টেট পরীক্ষা । রাস্তায় ছিল পুলিশ সহায়তা কেন্দ্র ।পাশাপাশি প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালায় প্রশাসন। হাবরায়(Habra) মোট চারটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল তার মধ্যে হাবরা শ্রীচৈতন্য কলেজে মোট ৮০০ পরীক্ষার্থী পরীক্ষা দেন । পরীক্ষার্থীদের প্রথমে মেটাল ডিটেক্টর এর মাধ্যমে পরীক্ষা করার পর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরেই তারা পরীক্ষা কক্ষের দিকে যেতে পারে। শুধুমাত্র সচিত্র পরিচয় পত্র এডমিট কার্ড ও পেন নিয়ে প্রবেশ করতে হয় পরীক্ষার কক্ষে । গোবরডাঙা থানা এলাকায় দুটি পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হয়। খাটুরা উচ্চ বিদ্যালয় এবং গোবরডাঙ্গা হিন্দু কলেজে পরীক্ষা শুরুর আগেই ছাত্রছাত্রীরা তাদের রোল নম্বর দেখে সিট মিলিয়ে নেন। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিয়ে শোরগোলের মাঝেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছেন। গোবরডাঙ্গা বিদ্যুৎ পর্ষদ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। গোবরডাঙ্গা সিসি এলটি মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হয় কোনও বিদ্যুতের সমস্যা হচ্ছে কিনা তৎক্ষণাৎ দেখার জন্য। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এবার খুবই উৎসাহের সঙ্গে অপেক্ষা করে রয়েছেন ফলাফলের দিকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য