ভিসা পাসপোর্ট ছাড়াই থাইল্যান্ডের বৌদ্ধমন্দির পরিদর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়গঞ্জ: ভিসা পাসপোর্ট ছাড়াই থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির দর্শন করবেন? চলে যান উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের(Raiganj) সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গনে। উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম মাত্রা রেখেছে জেলার রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অভিষেক ঘোষ জানান ,৭৪ বছরে পদার্পণ করল এবারে সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব।

পুজো কমিটির সম্পাদক নয়ন দাসের চিন্তাধারায় এখানে প্রতিবছরই মানুষের জন্য আকর্ষণীয় পুজা উপহার দেওয়া হয়। জেলা তো বটেই বহু দূর দূরান্তর থেকেও মানুষ ছুটে আসেন সুদর্শনপুরের পুজোর থিম উপভোগ করতে। তাই এবারে থাইল্যান্ডের(Thailand) বৌদ্ধ মন্দির ওয়েট রং খুব টেম্পল এর অনুকরণে তৈরি হয়েছে দুর্গাপূজা মন্ডপ। থার্মোকলের সূক্ষ্ম সূক্ষ্ম কাজে ফুটে উঠেছে অবিকল ওয়েট রং খুব টেম্পল অফ থাইল্যান্ড। ১০০ বাই ৭০ ফুটের সূউচ্চ এই বৌদ্ধ মন্দির দর্শন করতে ভিড় জমিয়েছেন আট থেকে আশির দল।

বহিরাগত দর্শকদের মধ্যে পাওয়া গেল কলকাতা থেকে আসা এক ক্ষুদে দর্শক শাওন চৌধুরীকে। রায়গঞ্জের পুজো দেখে প্রচন্ড খুশি, সুদর্শনপুরের বৌদ্ধ মন্দির(Budhist Temple) দেখে ছবি আঁকার ইচ্ছা জাগে ওর। সঙ্গে আসা মাসি সুপর্ণা দাস বলেন, সুন্দর ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা অত্যন্ত সুন্দর রায়গঞ্জে। আগামী কয়েক দিন রায়গঞ্জ রূপ নিয়েছে থাইল্যান্ডের।

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী,

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে