বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর নদিয়া জেলায় একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দখল নিচ্ছে বিজেপি। এবার নদিয়ার সীমান্তবর্তী জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতও দখল করল পদ্ম শিবির। ২১ আসনের জয়ঘাটা গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের ছিল ১০ জন সদস্য, বিজেপির ৮ জন এবং সিপিআইএমের ৩ জন। পরে বিজেপির এক সদস্যের মৃত্যু হয়। আরও এক বিজেপি সদস্যা অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ফলে পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা কমে যায়।

আরও পডুন: চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

এরপর তৃণমূলের এক সদস্যা বিজেপিকে সমর্থন করায় নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। শেষ পর্যন্ত ৬ জন বিজেপি সদস্য এবং তৃণমূলের এক সদস্যার সমর্থনে পঞ্চায়েতে বোর্ড গঠন করে ফেলল বিজেপি। জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন মিনতি বিশ্বাস। উপপ্রধান হয়েছেন বিপ্লব হালদার। সীমান্তবর্তী এই পঞ্চায়েতের দখলকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বর্তমানে ওই পঞ্চায়েতে আসন সংখ্যা ১৯। বিজেপির সাতজন পঞ্চায়েতে সদস্য উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে বিজেপির মিনতি রানী বিশ্বাস প্রধান নির্বাচিত হয়েছেন ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিপ্লব হালদার। জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের বিজেপি দখল করার সঙ্গে সঙ্গেই কৃষ্ণগঞ্জ ব্লকের মোট সাতটি পঞ্চায়েতের সবকটিতেই দখল নিল গেরুয়া শিবির। প্রধান নির্বাচিত হওয়ার পর মিনতি রানী বিশ্বাস বলেন, জনগণের কাজ করাই হবে তার মূল উদ্দেশ্য।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের