চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গসফরে এসে একেবারে বাঙালি স্টাইলে ফুচকায় মজলেন ফরাসি রাষ্ট্রদূত। আজ, শুক্রবার হুগলির চন্দননগরের রাস্তায় এমনই অভিনব দৃশ্য দেখা গেল। এদিন চন্দননগরে এসেছিলেন ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, প্রতিমন্ত্রী কলিতা মাঝি, সুমনা সরকার সহ প্রশাসনের আধিকারিকরা।

চন্দননগরের রানিঘাট এলাকায় ফরাসি আমলের পুরনো রেজিস্ট্রি ভবনটি দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এদিন ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিতেই সেই সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর চন্দননগর মিউজিয়ামে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ও ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু চন্দননগরের ফরাসি ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলার সঙ্গে ফ্রান্সের পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে আলোচনা করেন।

আরও পডুন: রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

বৈঠক শেষে বেরিয়েই সোজা রাস্তার পাশের এক ফুচকার দোকানে হাজির হন তাঁরা। প্রোটোকল ভুলে হাত বাড়িয়ে ফুচকা খেলেন ফরাসি রাষ্ট্রদূত নিজেই। তাঁর দেখাদেখি ফুচকার স্বাদ নেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং বিধায়ক দীপাঞ্জন গুহও। টক-ঝাল ফুচকা খেয়ে রাষ্ট্রদূতের মুখে ছিল তৃপ্তির হাসি।

পর্যটনের হাত ধরে বাণিজ্যে বিস্তার হবে বঙ্গে। তার পথ চলা শুরু হল আজ থেকেই। চন্দননগরকে কেন্দ্র করে জলপথে পর্যটন সহ আগামী দিনে আরও পরিকল্পনার কথা জানান রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। ফরাসি রেজিস্ট্রি ভবনের সংস্কার ঘিরে উৎসবের আবহ চন্দননগরে, আয়োজিত অনুষ্ঠানে এসে আপ্লুত ফরাসি রাষ্ট্রদূত।

চন্দননগর রানী ঘাটের কাছে ফরাসি রেজিস্ট্রি ভবনটি বর্তমানে ভগ্নদশায় অবস্থায় আছে। সেটিকে হেরিটেজ ঘোষণা করেছিল রাজ্য সরকার। পরিকল্পনা হয়েছিল সেই ফরাসি ভবন সংস্কারের। সেই কাজেই বিগত সরকারের আমলে ফ্রান্সের সঙ্গে মৌ চুক্তি হয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে সংস্কার করা হয়নি। আজ ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথুর উপস্থিতিতে সংস্কারের কাজের সূচনা হয়। জগদ্ধাত্রী পুজোর আগেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোকমালায় সেজে উঠেছে চন্দননগর স্ট্যান্ড রোড। আগামী ১১ ই সেপ্টেম্বর থেকে ১৩ ই সেপ্টেম্বর এই কর্মসূচিকে কেন্দ্র করে চন্দননগরে একাধিক উৎসব অনুষ্ঠিত হবে। আজ, শুক্রবার গঙ্গাবক্ষে জলপথে চন্দননগরে আসেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু। সেখান থেকে রেজিস্ট্রি ভবনের কাজে সূচনা করেন। পরে তিনি চন্দননগরের ফরাসি কবরস্থান মিউজিয়াম সহ একাধিক জায়গা ঘুরে দেখেন।

ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু বলেন, পর্যটন মানে ব্যবসা, শিক্ষা, আর্থিক লেনদেন, কর্মসংস্থান। তাই আগামী দিনে পর্যটন শিল্পকে নিয়ে ফ্রান্স এবং ভারতের মেলবন্ধন আরও সুদূর হবে। ফরাসি বিনিয়োগকারী তারা বঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী হবে। ভারতের সঙ্গে ফ্রান্সের সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন চন্দননগরে একটি রেজিস্ট্রি বিল্ডিং-এর পুনর্গঠন নয় আগামী দিনে আরও অনেক কাজ হবে। এদিনের অনুষ্ঠান উপলক্ষে চন্দননগর স্ট্যান্ডকে আলো দিয়ে সাজানো, মানুষের উৎসাহ দেখে আপ্লুত রাষ্ট্রদূত। ব্রাজিল, উরুগুয়ে ভারতীয় জাতীয় দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসছে। ফ্রান্সের ফুটবল দল কি আসবে? এই প্রশ্নে রাষ্ট্রদূত জানান, ভারত ক্রিকেট ভাল খেলে, কিন্তু আপনারা জানেন কি ১৯০০ সালে ফ্রান্স অলিম্পিকে ক্রিকেট ফাইনালে উঠেছিল তখন ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ঠিকই তারপর থেকে অলিম্পিকে আর কোনও ক্রিকেট খেলা হয়নি। তাই বলা যায় ফ্রান্স অলিম্পিকে এখনও পর্যন্ত শেষ রানারর্স আপ। তবে বাংলায় অনেক ফুটবল সমর্থক আছে। আপনাদের প্রত্যাশা আশা করি পূরণ হবে।

পাশাপাশি এদিন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, কলকাতা থেকে সরাসরি প্যারিসের বিমান যোগাযোগ না থাকায় পর্যটনের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটে। আগামী দিনে যাতে সেই সমস্যা সমাধান হয় তার চেষ্টা করা হবে। ফরাসি ফুটবল দল যাতে বাংলায় খেলতে আসে সেটা নিয়েও আমাদের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ফরাসি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন। মন্ত্রী বলেন, পর্যটনকে সামনে রেখে ইন্দো-ফ্রান্স সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের