মুর্শিদাবাদে অশান্তি পাকাতে মহারাষ্ট্র থেকে বিশেষ দায়িত্ব নিয়ে এসেছিল ৬ দাঙ্গাবাজ!

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতা নিয়ে তুলকালাম হয়েছে মুর্শিদাবাদে। চলেছে ভয়াবহ দুষ্কৃতী তাণ্ডব। সূত্র বলছে, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে হওয়া তাণ্ডবের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বহু আগে। সম্প্রতি এই তথ্য মিলেছে। কী হয়েছিল সে বিষয়ে বিশদে জানা যাক।

জানা গিয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উঠে আসছে সেই শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালের অক্টোবর মাসে হয়েছিল হাঙ্গামা, পুলিশের উপর হয়েছিল আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ । সেই সঙ্গে মগজধোলাই করে চলেছিল সরকারি প্রতিষ্ঠানে হামলার ষড়যন্ত্রের বীজ বপন। অপেক্ষা ছিল অজুহাতের। আর ওয়াকফ সংশোধনী পাশ হতেই ষড়যন্ত্রের বীজ মহীরূহের আকার নিয়েছিল।

শুধু এই টুকুই নয়, জানা গিয়েছে আরও তথ্য। যা শুনলে হাড়হিম হয়ে যায়। এপারে নিষিদ্ধ একটি সংগঠন, হঠাৎ তৈরি হওয়া এক যুব সংগঠন, বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী এবং মহারাষ্ট্রের এক ধর্মীয় সংগঠনের বাছাই করা মাথাদের নিয়ে গত অক্টোবরে পুজোর পর পর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। আর সেখানেই তৈরি হয়েছিল দাঙ্গার ব্লু প্রিন্ট।
হাসিনার সরকারের পতন আনার জন্য যেভাবে বাংলাদেশে থানা-পুলিশকে আক্রমণ, খুন, অস্ত্র লুটপাট, রেল ও সড়ক পথ নষ্ট করে দেওয়া হয়েছিল, সেই একই কায়দায় এপারে হাঙ্গামার প্ল্যান তৈরি হয়। ওপারের এক জঙ্গি সংগঠন প্রধান ‘রহমানি’র নির্দেশে এপারের একটি  রাজনৈতিক দল, নিষিদ্ধ একটি সংগঠন এবং মানবাধিকার রক্ষার কিছু মাথা  ছিল এই ষড়যন্ত্রের অংশ। গোয়েন্দারা বলছেন, ঠিক হয়েছিল, সামশেরগঞ্জ, সূতি ও ধুলিয়ান ছাড়াও জঙ্গিপুর, নিমতিতা ও সাগরদীঘিতে একযোগে হামলা চালাতে হবে। পরিকল্পনা ছিল পুলিশ ও সরকারি কর্মীদের উপর প্রাণঘাতী হামলারও।

কিন্তু বাধ সাধে অসম ও বাংলার এসটিএফ। তারা  বাংলাদেশের ওই জঙ্গি সংগঠনের এপারের ক্যাডার এবং স্লিপার সেলের সদস্যের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করে। ফলে পরিকল্পনা খানিক থিতিয়ে যায়। কিছু থিতিয়ে গেলেও তা যে সমূলে উৎপাটন হয়েছিল তা নয়।

কেন্দ্রে ওয়াকফ সংশোধনী পাশ হওয়ার পর পুনরায় পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হয়। চলতি এপ্রিল মাসের গোড়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে বসেই সেই পরিকল্পনার ছক চূড়ান্ত হয়। এপারে নিষিদ্ধ এক সংগঠনের তিন সদস্য, স্বঘোষিত কয়েকজন ‘হুজুর’, মহারাষ্ট্রের ওই ধর্মীয় সংগঠনের ছ’জন সহ মোট ২৫-৩০ জন এক বৈঠক করে। সেখানেই চূড়ান্ত হয় হামলার পরিকল্পনা।

গোয়েন্দারা বলছেন, তাণ্ডব চালানোর জন্য বাজেট ধরা হয়েছিল প্রায় ২০ কোটি টাকা। এর পাশাপাশি মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পাকুড়, বিহারের কিষানগঞ্জ এবং কয়েকটি এনজিও’র নামে তুরস্ক থেকে  টাকা আসে এই তহবিলে। গত বৃহস্পতিবার থেকে সামশেরগঞ্জ, সূতি ও ধুলিয়ানের বিভিন্ন প্রান্তে হাঙ্গামাকারীদের অনেকেরই মুখ ছিল ঢাকা, পিঠে ছিল ব্যাকপ্যাক। সামশেরগঞ্জ, ধুলিয়ান ও সূতির বিভিন্ন প্রান্তে বাছাই করা যে সমস্ত বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছিল, তাতেও ওই যুবকদের অংশ নিতে দেখা গিয়েছে। গোয়েন্দারা বলছেন, বিহার-ঝাড়খণ্ড এবং বাংলাদেশ থেকে এদের ভাড়া করে নিয়ে আসা হয়েছিল।

ওয়াকফ আইনের বিরোধিতাকে সামনে রেখে এরা দোকান ভেঙে ক্যাশবাক্স ও গৃহস্থ বাড়ির আলমারি ভেঙে টাকা, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করেছে। পাশাপাশি শপিং মল থেকে প্যান্ট-শার্ট, শাড়ি, ইলেকট্রনিক সামগ্রী সহ বহু সামগ্রী তুলে নিয়ে গিয়েছে। এদের মধ্যে কিছু জন পুলিশের জালে এসেছে। তবে ধুলিয়ানের শিক্ষা প্রতিষ্ঠানের বৈঠকে মুর্শিদাবাদ ও মহারাষ্ট্রের যে ‘চক্রী’রা হাজির হয়েছিল, তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।

ধেয়ে আসছে ঝেপে বৃষ্টি, এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ