দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলের প্রশ্নবাণে জর্জরিত কেন্দ্র, সংসদে চাপে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: সংসদে তৃণমূলের প্রশ্নবাণ। অধিবেশনের প্রথম তিন দিনে ৯৮টি প্রশ্ন করেছেন তৃণমূলের সাংসদরা। রাজ্যসভায় তিন দিনে ৪২টি প্রশ্ন করেছে ঘাসফুল শিবির। লোকসভায় করা হয় মোট ৫৬টি প্রশ্ন।  বাংলাকে বঞ্চনা থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জোড়াফুলের সাংসদরা। সরব হয়েছেন রাজ্যের বকেয়া মেটানোর দাবিতেও। দিল্লিতে পোস্টার ফ্লেক্স নিয়ে মিছিল বের করেছেন তৃণমূল সাংসদরা। বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করছেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যের প্রায় দুই লক্ষ কোটি বকেয়া দিতে হবে।

বুধবার দিল্লিতে বিক্ষোভ স্লোগানে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবারও সরব হয়েছেন তাঁরা। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এবার বারবার নানা প্রশ্নবাণে বিদ্ধ করছেন কেন্দ্রকে। মুখ্যমন্ত্রী বাংলার বিভিন্ন স্থানে সভা করতে গিয়ে ক্ষোভ উগড়ে দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। একশো দিনের প্রকল্পই হোক বা পথশ্রীর টাকা, কেন্দ্রের যেন চোখের বালি পশ্চিমবঙ্গ। বহুদিন ফরাক্কায় ড্রেজিং হয় না, তার ফলে বর্ষাকালে বন্যা হয়। কোটি কোটি টাকা বাকি থাকলেও এই নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না কেন্দ্রীয় সরকার। সেসব নিয়ে বৃহস্পতিবার সরব হন ঘাসফুলের সাংসদরা। 

সোমবার থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই বিরোধীদের হট্টোগোলে মুলতুবি হয়ে গিয়েছিল অধিবেশন। বুধবার অধিবেশন শুরুর আগে বাংলার উপর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনে সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিযোগ, বারবার বাংলা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে শতাব্দি রায়, কাকলি ঘোষদস্তিদার‌, জুন মালিয়া সহ তৃণমূলের সংসদরা বিক্ষোভ দেখান।

গত মঙ্গলবার নবান্ন থেকে ১৫ বছরের উন্নয়নের পাঁচালি প্রকাশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাকে বঞ্চনা করার অভিযোগ এনে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছিলেন। তারপর থেকেই দলীয় নেত্রীর পদাঙ্ক অনুসরণ করেছেন তৃণমূল সাংসদরা।

Published by:

Share Link:

More Releted News:

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ