আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজের করম পরবতিয়া মহাজড়ুআহি সামাজিক কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী রবিবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের কড়াডির মাঠে অনুষ্ঠিত এই সামাজিক কর্মসূচিতে যোগ দিবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ওইদিন পুরুলিয়াতে প্রশাসনিক বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ, রবিবার কড়াডির ময়দান পরিদর্শন করেন রাজ্যের পূর্ত মন্ত্রী ড: অজয় পোদ্দার। তার সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ত ও অনগ্রসর দফতরের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁজ বাউড়ি, পুরুলিয়ার জেলাশাসক কোন্থম সুধীর, পুলিশ সুপার কুমার সান্নি রাজ সহ বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলার বেশ কয়েকজন বিধায়ক।

আরও পডুন: মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

সামাজিক এই কর্মসূচিতে লক্ষাধিক লোকের সমাগমের টার্গেট নিয়েছে কুড়মি সমাজ। ওইদিন চল্লিশ হাজার করম দলের অনুষ্ঠান করার কথা রয়েছে। সেই কারণে মেগা করম নাচেরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম এবং ওড়িশার মুখ্যমন্ত্রীদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এমনটাই জানিয়েছেন কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো।

মূলত তপশিলি উপজাতির তকমার দাবিতে বেশ কয়েক বছর ধরে সোচ্চার আদিবাসী কুড়মি সমাজ। নিজেদের জাতিসত্তার দাবিতে পরপর তিন বছর কুড়ি সেপ্টেম্বর রেল, সড়ক অবরোধ করে রাজ্যের পশ্চিমের বেশ কয়েকটি জেলা অবরুদ্ধ করে দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। এবার সেই কুড়ি সেপ্টেম্বর রেল রোকো কর্মসূচি বাতিল করেছেন কুড়মি সমাজ। তার বদলে ওই দিনেই জড়ুআহি বা বিশাল সমাবেশের আয়োজন করেছে আদিবাসী কুড়মি সমাজের তরফে। যেখানে পুরুলিয়া জেলা তথা রাঢ় বাংলা সহ ছোটনাগপুর অঞ্চলের ঐতিহ্যবাহী করম পরবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সম্মানে আয়োজন করা হয়েছে চল্লিশ হাজার করম দলকে বিশেষ আদিবাসী নৃত্যের। পুরুলিয়ার এই সমাবেশে ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানান অজিত প্রসাদ মাহাতো।

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক