এই মুহূর্তে

নিজের গলার মাফলার রিচার মাকে পরিয়ে সম্মান জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে ইডেনে সংবর্ধনা সিএবির। এই সংবর্ধনা মঞ্চে রিচার মায়ের গলায় নিজের গলায় মাফলার খুলে পরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ের সম্মান জানানোর সঙ্গে মাকেও সম্মান জানালেন তিনি। সংবর্ধনা মঞ্চ থেকে রিচা ঘোষের মা-বাবা, কোচ, সহকর্মী সকলকে ধন্য়বাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে ডিএসপি পদে চাকরি দিয়ে সম্মান প্রদান করেছে রাজ্য।

শনিবার সকালে শিলিগুড়ি থেকে কলকাতায় আসেন রিচা ঘোষ। তাঁর সঙ্গে এদিন কলকাতায় এসেছেন রিচা ঘোষের মা ও বাবা। এদিন মঞ্চে তাঁদের ডেকে নেওয়া হয়েছে। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির রয়েছেন অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, রিচার মা-বাবা সহ অনেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত দিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে সোনার ব্যাট-বল। রিচাকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। কে কি বলল, কে কি করল সে বিষয়ে না ভেবে এগিয়ে যাওয়ার কথা বললেন তিনি।

রিচা ঘোষের মা-বাবার অবদানকে সকলের একথায় স্বীকার করে নিয়েছেন। বাংলাকে গর্বিত করেছে রিচা। তার পিছনে তাঁর বাবা-মায়ের গুরুত্বপূর্ণ অবাদান রয়েছে। তাই মঞ্চেই রিচা ঘোষের মাকে নিজের গলার মাফলার পরিয়ে দিয়ে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। এদিন ইডেনে আসার আগে রিচাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখানেও তাঁকে সম্মানিত করা হয়েছে। লালবাজার থেকে সোজা বাবা-মাকে নিয়ে ইডেনে পৌঁছে গিয়েছেন রিচা। বাবা-মাকে গর্বিত করার পাশাপাশি গোটা দেশ বাংলাকেও গর্বিত করেছে রিচা। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে রিচা ঘোষের ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন রিচা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ