শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, অতঃপর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডুয়ার্সের চা বলয়ে ফের চিতার আক্রমণ। এক শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের তাসাটি চা বাগানের। শেষে চিতার হাত থেকে শিশুকে রক্ষা করেন গ্রামবাসীরা।

বৃহস্পতিবার রাতে তাসাটি চা বাগানে ঘাসি লাইনে এগারো বছরের শিশুটি বাকি শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময় চা বাগান থেকে একটি চিতাবাঘ শিশুকে টেনে চা বাগানে নিয়ে যায়।  পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এলাকাটি ঘিরে ফেলেন। চিতাবাঘটি যে জায়গায় শিশুটিকে নিয়ে যায় সেখানে যান তাঁরা। দীর্ঘক্ষণের চেষ্টায় লেপার্ডটিকে ওই এলাকা থেকে সরান গ্রামবাসীরা। জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। আহত শিশুটিকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

ঘটনায় উত্তেজিত গ্রামবাসী ফালাকাটা-বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ গিয়ে বিক্ষোভ তোলেন।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং