‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের মৃত্যু হয়েছে, তাঁকে শেষবারের মতো দেখার ইচ্ছাই পূরণ হয়নি। জেলে বন্দি রেখে চরম শাস্তি দিতেই ব্যস্ত ছিল বাংলাদেশের সরকার। বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের মা সন্ধ্যা রানি ধর গত বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে জেলবন্দি ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীর শ্রী শ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা রানি। চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর জানিয়েছিলেন, পুণ্ডরীক ধামেই মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্যারোলে ছাড়া পাওয়ার আর্জি জানানো হলেও চিন্ময়কৃষ্ণ প্রভুকে মৃত মাকে শেষবার দেখার জন্য জেলমুক্তি দেওয়া হয়নি। সেই কারণেই চিন্ময়কৃষ্ণ প্রভুর চোখ দিয়ে জল বেরিয়ে আসতে দেখা যায়। সেই দৃশ্য দেখেই বিচলিত হয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কথাই আজ, শনিবার কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে জানান মুখ্যমন্ত্রী।

আরও পডুন: ‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

তিনি বলেন, ‘চিন্ময়কৃষ্ণ প্রভুর চোখে জল দেখছিলাম আর আমি ভাবছিলাম। যদি না শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায় ও স্বামী প্রণবানন্দ থাকতেন তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত। সেই দিক থেকে আমরা বেঁচে গিয়েছে। দেশভাগের যন্ত্রণা আমাদের আজও কষ্ট দেয়। সেই সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দ যদি না থাকতেন তাহলে ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হতো না। তাহলে আজ বিরাট ক্ষতি হতো।’ গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে একযোগ তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘৩৪ বছরের সিপিএম আমলে রাজ্যে সনাতন সংস্কৃতির পরম্পরা মেনে চলা হয়নি। আর তৃণমূল জমানার ১৫ বছরে বাংলার জামাতিকরণের চেষ্টা হয়েছে। গত ১৫ বছরে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করা হয়েছে। আর ৩৫ বছরে আমাদের ঐতিহ্য ভোলানোর চেষ্টা করেছিল বামেরা। পুজো লেখে না, উৎসব লেখে। ওদের স্টলে বিবেকানন্দের বই পাবেন না। পাবেন শুধু মার্ক্স, লেনিনের বই। আর তৃণমূল জমানায় তো বিসর্জনের দিনই বদলে দেওয়া হয়েছিল। একবার নেতাজি ইন্ডোর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আজ মহরম তাই বিসর্জন হবে না। এখন সেই সব অতীত। তিথি মেনে সবকিছু হবে। আর পিতৃপক্ষে কোনও প্রতিমার উদ্বোধন হবে না।’

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

সিন্টার অফিসে ধুন্ধুমার, সরকারি নথি পাচারের অভিযোগে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী