‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের কত রকম ইচ্ছা থাকে। সেই ইচ্ছা পূরণের জন্য অনেকেই অনেক দূর যান। তবে এবার  অদ্ভুত এক ইচ্ছাপূরণের জন্য নিজের জীবন বাজি রাখলেন তরুণী। প্রেমিকের সঙ্গে থাকতে চেয়ে মোবাইল টাওয়ারের চূড়ায় ওঠার অভিযোগ উঠেছে  তরুণীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার লার থানা এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। পাটনেজি এলাকায় রাস্তার ধারে থাকা একটি মোবাইল টাওয়ারে আচমকাই উঠে পড়ে ওই কিশোরী। দেখতে দেখতে টাওয়ারের অনেকটা উপরে উঠে যায় সে। নিচে তখন জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের ভিড়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও প্রথমে বুঝতে পারেনি কীভাবে তাকে নিরাপদে নামানো যায়। তরুণী  নিজের মুখ ঢেকে রেখেছিল। তার পরিচয় জানার জন্য পুলিশ ড্রোন ক্যামেরার সাহায্য নেয়। এরপর লাউডস্পিকার ও মাইকের মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা শুরু হয়।  কিন্তু নিচে নামতে একেবারেই রাজি ছিল না কিশোরী। তার একটাই দাবি প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে হবে এবং তার সঙ্গেই থাকতে দিতে হবে। প্রায় দু’ থেকে আড়াই ঘণ্টা ধরে পুলিশ ও স্থানীয়রা তাকে বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত তার কথা শোনা হবে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। এরপরই নিরাপদে টাওয়ার থেকে নেমে আসে কিশোরী।

আরও পড়ুন: চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই 

মোবাইল টাওয়ার থেকে নামার পর তরুণী পুলিশকে জানায়, মাইল থানা এলাকার একটি গ্রামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সে ওই যুবককে বিয়ে করতে চায়। তার দাবি, পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ অগস্ট লার থানায় সেই মামলা দায়ের হয়েছিল এবং ইতিমধ্যেই কিশোরীর বয়ানও রেকর্ড করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ সেপ্টেম্বর ঘটনাটির খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সহযোগিতায় কিশোরীকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়েছে। গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র