ফ্রেট করিডর নয় ডানকুনি অবধি, তা থামবে অন্ডালে

Eastern Dedicated Freight Corridor আর ডানকুনি অবধি আসবে না। বরঞ্চ তার দৌড় থামিয়ে দেওয়া হবে অন্ডাল অবধি টেনে এনে। সিদ্ধান্ত রেল মন্ত্রকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত সরকার(India Government) দেশে রেলপথের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহণ করাতে ও যাত্রীবাহী ট্রেন চলার লাইনে মালগাড়ির সংখ্যা কমানোর পাশাপাশি নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে তুলতে The Eastern Dedicated Freight Corridor তৈরির কাজে হাত দিয়েছে। উত্তর প্রদেশের(Uttar Pradesh) খুর্জা(Khurja) থেকে বাংলার(West Bengal) ডানকুনি(Dankuni) পর্যন্ত ডবল লাইনের এই করিডরের মোট দৈর্ঘ্য ১৪০৯কিমি। এর মধ্যে বাংলায় থাকছে ২০৩কিমি, ঝাড়খণ্ডে থাকবে ১৯৫কিমি, বিহারে থাকছে ২৩৯কিমি এবং উত্তরপ্রদেশে থাকছে ৭৭২কিমি। কিন্তু এখন রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সেই ফ্রেট করিডর ডানকুনি অবধি নিয়ে যাওয়া হবে না। তা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্ডাল(Andal) অবধি নিয়ে এসে শেষ করিয়ে দেওয়া হবে। পণ্য পরিবহণ, অন্ডালের ভৌগোলিক গুরুত্ব, উত্তর-পূর্ব ভারতের কথা মাথায় রেখে প্রাথমিক ভাবে এই পরিকল্পনা নেওয়া হয়ে থাকতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন বিনিয়োগ যত কমই হোক না কেন, জমি মিলবে দ্রুত

পূর্ব রেলের আধিকারিকদের দাবি, পণ্য পরিবহণের বেশির ভাগটাই অন্ডালকে কেন্দ্র করে হয়। তাই আপাতত ডানকুনির বদলে অন্ডাল পর্যন্ত প্রকল্পটি হবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। ডানকুনির পরিবর্তে অন্ডালকে বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে মূলত চারটি কারণ। প্রথমত, পণ্য পরিবহণের পরিমাণ। পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে রেলপথে বাঁকুড়ার মেজিয়া, বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতে কয়লা পরিবহণ হয়। ডিএসপি, ইস্কো ও ক্ষুদ্র ইস্পাত কারখানাগুলির সামগ্রী দেশের নানা প্রান্তে পাঠানো ও বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল নিয়ে আসার কাজও মালগাড়ির মাধ্যমে হয়। পাশাপাশি, পশ্চিম বর্ধমান থেকে সিমেন্ট পাঠানো হয় রাজ্য ও দেশের নানা প্রান্তে। ডানকুনি থেকে এত বেশি পরিমাণ পণ্য পরিবহণ করা হয় না। দ্বিতীয়ত, অন্ডালের ভৌগোলিক অবস্থানটি গুরুত্বপূর্ণ। এটির গা দিয়ে গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝড়খণ্ড, পশ্চিমবঙ্গ দিয়ে যাওয়া ১২৬৯.৭০ কিলোমিটার দীর্ঘ ১৯ নম্বর জাতীয় সড়ক। ফলে, সড়কপথেও দেশের নানা প্রান্ত থেকে অন্ডালে দ্রুত আসা-যাওয়া সম্ভব। যাত্রিবাহী ট্রেনের লাইনে পণ্য আমদানি-রফতানির জন্য অনেক সময় লাগে। পণ্য করিডর হলে, অনেকটাইসময় বাঁচবে।

আরও পড়ুন আলুওয়ালিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

তৃতীয়ত, উত্তর-পূর্ব ভারতে পৌঁছনোর অন্যতম প্রধান মাধ্যম অন্ডাল। অন্ডাল থেকে সাঁইথিয়া-রামপুরহাট হয়ে সেখানে দ্রুত পৌঁছনো যায় সড়ক ও রেল, উভয় পথেই। ফলে, শিল্প-সামগ্রীর পাশাপাশি, জরুরি প্রয়োজনে দ্রুত দেশের সে প্রান্তে অন্ডাল হয়ে রসদ পৌঁছনো যাব। চতুর্থত, অন্ডাল স্টেশন থেকে সড়ক পথে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থাকায় দক্ষিণ ও পূর্ব-সহ ভারতের নানা প্রান্তের শিল্পোদ্যোগীদের আসা-যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে না। অন্ডাল অবধি করিডর ঘোষণার পরে প্রচুর শিল্পপতি, শিল্প সংস্থা থেকে ব্যাপক সাড়া মিলেছে বলেও রেলের আধিকারিকেরা জানিয়েছেন।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা