পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

পুজোর মুখে ডেঙ্গু নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। রাজ্যজুড়ে বাড়তি নজরদারি। হটস্পট বেছে বেছে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে ডেঙ্গু নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। রাজ্যজুড়ে বাড়তি নজরদারি। হটস্পট বেছে বেছে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ডেঙ্গুর হটস্পট হিসেবে ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত ও ২৯ টি পুরসভাকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। পুজোর প্যান্ডেলগুলিতেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। কোথাও জল জমতে দেওয়া যাবে না। শুকনো পাত্র, আইসক্রিমের ফাঁকা কাপ, চায়ের ভাঁড় ফাঁকা অবস্থায় কোথাও ফেলা যাবে না। সেগুলিতে যাতে জল না জমে, তা নজরে রাখতে হবে। রাস্তার কোথাও যাতে আবর্জনার স্তুপ না তৈরি হয়, সেটাও খেয়াল রাখা হচ্ছে।

কারণ যত ময়লা, যত জমা জল, সেখানেই মশার উৎপত্তি হবে। তা থেকেই ডেঙ্গু রোগের প্রকোপ বাড়বে। এছাড়া ডেঙ্গু রুখতে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। এছাড়া কোনও বাড়িতে চৌবাচ্চা বা জলের ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকলে, তা ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছাদে ফুলের টব বা পুরনো ফেলে দেওয়া পাত্রে যাতে কোনভাবেই জল না জমে, তার খেয়াল রাখতে বলা হয়েছে। সবসময় মশারি টাঙিয়ে শুতে বলা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মেডিক্যাল কলেজ, আয়ুষ্মান মন্দিরে নিয়মিত ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পাড়ায় পাড়ায় পুকুর, নদী, ডোবা, শুকনো খাল, পরিত্যক্ত কুয়ো, কলকারখানাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। গাইডলাইন মেনে লার্ভিসাইড ব্যবহার করতে বলা হয়েছে। কোনও এলাকায় ৫ জন বা ১০ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী থাকলে সেই এলাকা হটস্পট বলে চিহ্নিত করছে স্বাস্থ্য দফতর। এক্ষেত্রে পঞ্চায়েত বা পুরসভা এলাকার কোনও ভেদাভেদ করা হয়নি। ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সবথেকে বেশি মুর্শিদাবাদে ডেঙ্গু আক্রান্ত। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। ইতিমধ্যেই শিয়ালদহ, বড়বাজার, টালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া, সিঁথি, পাইকপাড়া এলাকায় একাধিক ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলেছে।

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ