সিঙ্গুরের জমি ফেরত ও ক্ষতিপূরণ প্রদান নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

সিঙ্গুরের জমি কীভাবে আর কবে কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং সেই জমির ক্ষতিপূরণ কী দেওয়া হবে সেটাই রাজ্যের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুর(Singur) এখনও অতীত হয়ে যায়নি। বরঞ্চ তার প্রাসঙ্গিকতা ধরে রাখছে। এবার সেই সিঙ্গুর নিয়ে রাজ্যের(West Bengal State Government) অবস্থান কী তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। মূলত সিঙ্গুরের অধিগৃহীত জমি কীভাবে আর কবে কৃষকদের(Farmers) কাছে ফিরিয়ে দেওয়া হবে, নাকি তা ফেরানো হবে না এবং সেই জমির ক্ষতিপূরণ(Payment of Compensation) হিসাবে কৃষকদের কী দেওয়া হবে সেটাই রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট(Supreme Court) আগেই জানিয়ে দিয়েছিল, সিঙ্গুরের জমি অধিগ্রহণ বেআইনি। সেই ঐতিহাসিক রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার জানিয়েছিল জোর করে অধিগৃহীত কৃষকদের জমি ফেরত দেবে রাজ্য সরকার। কিন্তু যারা স্বেচ্ছায় জমি দিয়েছিলেন তাঁদের জমি আজও রাজ্যের হাতেই রয়ে গিয়েছে। সেই সব কৃষকেরাই কলকাতা হাইকোর্টে জমি ফেরত চেয়ে মামলা দায়ের করেন। সেই সঙ্গে দাবি জানান ক্ষতিপূরণেরও। সেই মামলাতেই রাজ্যের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। 

এদিন যে মামলায় রাজ্যের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট, সেই মামলাটি শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চে উঠেছিল। সেখানেই মামলাকারীদের আবেদন শুনে বিচারপতি রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করতে নির্দেশ দিয়েছেন। সেই মর্মে হলফনামা দাখিল করতেও বলেছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তরফে সেই হলফনামা আদালত থেকে ঠিক করে দেওয়া সময়ের মধ্যেই জমা দেওয়া হবে। সেখানে সিঙ্গুরের জমি নিয়ে রাজ্য সরকারের কী চিন্তাভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। জোড়াফুল শিবির সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জোর করে কৃষকদের কাছ থেকে জমি না অধিগ্রহণ করার যে পথ নিয়েছেন সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই সেই রাস্তা থেকে দল বা সরকার সরে আসবে না। তাই কোন কোন কৃষক জমি ফেরত চান তা খতিয়ে দেখা হবে। কেননা রাজ্য সরকারের কাছে বা সিঙ্গুরের বিডিও’র কাছে এখনও পর্যন্ত জমি ফেরত চেয়ে কোনও কৃষক কোনও আবেদন জানাননি। এখনকার মামলার পিছনে রাজনীতি রয়েছে বলেও অভিমত বাংলার শাসক দলের।

চরম ভুল, রাষ্ট্রসঙ্ঘের নতুন বিশ্ব মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের