মৃত রোগীর নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ হাসপাতালের

ভয়ানক অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে পিপিপি মডেলে থাকা ( B M R C) ডাইলেসিস ইউনিট কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে পিপিপি মডেলে থাকা ( B M R C) ডাইলেসিস ইউনিট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। জলপাইগুড়ি সদর হাসপাতালে ডাইলেসিস ইউনিট রয়েছে। যেই ইউনিট পিপিপি মডেলে কলকাতার একটি সংস্থার দ্বারা পরিচালিত হয়। রোগী ও তাদের আত্মীয় পরিজনদের অভিযোগ এই ডাইলেসিস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তিদের নামে ভূয়ো বিল বানিয়ে সেই টাকা আত্মসাৎ করছে। একইসঙ্গে তাদের অভিযোগ ডাইলেসিসের সময় ডিসপোজেবল ইউনিট রোগীদের পুনরায় ব্যবহার করা হচ্ছে। এতে রোগীদের সমস্যা হচ্ছে। এই মর্মে তারা আজ হাসপাতাল চত্তরে একটি সাংবাদিক সম্মেলন করে এবং সাংবাদিকদের হাতে কিছু ভুয়ো বিলের কপি তুলে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন।

রোগীদের পক্ষ থেকে যেই নামগুলির ভূয়ো বিলের কপি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ছিলেন জলপাইগুড়ি পুরসভার ৯ নং ওয়ার্ডের কোরক হোম সংলগ্ন এলাকার বাসিন্দা দলবাহাদুর বিশ্বকর্মা। যিনি পেশায় একজন পুলিশ আধিকারিক ছিলেন। অবসর নেওয়ার পর তাঁর কিডনির অসুখ ধরা পরে। এরপর তিনি প্রায় দু’ বছর ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডাইলেসিস নিয়েছিলেন। গত ২০২১ সালের ২৩ শে জুন মৃত্যু হয় তাঁর।

অভিযোগ ২০২১ সালের জুন মাসের পর থেকে মৃত দলবাহাদুর বিশ্বকর্মার নামে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ভূয়ো বিল তৈরি হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস বলেন, এই ধরনের কোনও লিখিত অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করা হবে।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!