পুজোর আগেই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হতে চলেছে অজয়ের ওপর নির্মীয়মান নয়া সেতুর

পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে যাবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মধ্যে অজয় নদের ওপর তৈরি হওয়া নয়া সেতুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বর্ধমান আর বীরভূমের(Birbhum) মধ্যে দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ(Ajay River)। অথচ দুই বর্ধমান এবং বীরভূমের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে অজয়ের মধ্যে রয়েছে মাত্র ২টি সেতু। ১টি ইলামবাজারে, অপরটি বোলপুরে। এই সেতুর সংখ্যা বাড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অজয়ের ওপরে তৃতীয় একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক তাঁর সরকার পশ্চিম বর্ধমানের(Paschim Burdwan) দুর্গাপুর থেকে ও বীরভূমের জয়দেব আসার পথে বীরভূমের কেঁদুলি এবং পশ্চিম বর্ধমানের শিবপুরের মধ্যে একটি সেতু নির্মাণের জন্য প্রথমে ১০২ কোটি তাকা বরাদ্দ করে। পরবর্তীকেলা সেই সেতু নির্মাণের ব্যয় বেড়ে হয় ১৬৫ কোটি টাকা। সেই সেতুর নির্মাণকাজ এখন শেষ হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই সেই সেতুর(New Bridge) উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।

আরও পড়ুন প্যারিসে পদক জয়ের হ্যাটট্রিক হল না মনুর, যুদ্ধ থামল চতুর্থ হয়ে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, অজয়ের ওপর এই নয়া সেতু তৈরি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। সেই কাজে সহায়তা করছে বীরভূম জেলা প্রশাসন। বীরভূম ও পশ্চিম বর্ধমানের বহু মানুষকে নানা প্রযোজনে অজয় নদ পেরিয়ে নিত্যদিন যাতায় করতে হয়। কিন্তু বর্ষার সময় তাঁদের ভোগান্তির শেষ থাকে না। কেননা, নতুন সেতু যেখানে নির্মাণ হয়েছে সেখানে বর্ষার চারটে মাস বাদ দিয়ে বছরের বাকি ৮ মাস হিউম পাইপ দিয়ে মোরাম বোল্ডার বিছিয়ে অস্থায়ী রাস্তা তৈরি থাকে। সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাতায়াত যেমন করা যায় তেমনি সাইকেল, বাইক, স্কুটি মায় চার চাকার ছোট গাড়ি ও পণ্যবাহী ভারী লরিও চলে। কিন্তু বর্ষার শুরুতেই ওই রাস্তা ভেসে যায়। তখন যাতায়াতের একমাত্র ভরসা হিসাবে থাকে নৌকা। যদিও সময়ে অসময়ে বর্ষায় অজয়ের ভায়ল রূপ উপেক্ষা করে নৌকা চালানোও সম্ভব হয় না। তাই অজয়ে জল বাড়লে ভোগান্তিও বাড়ে। বহুদিন থেকেই তাই ওই জায়গায় সেতুর দাবি ছিল। সেই দাবিকেই মান্যতা দেন মুখ্যমন্ত্রী।   

আরও পড়ুন রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র সরকার

পশ্চিম বর্ধমানের শিবপুর য়ার বীরভূমের কেঁদুলির মধ্যে নতুন সেতুর কাজ প্রায় শেষ। দুর্ভোগ শেষ হওয়ার অপেক্ষায় দুই জেলার বাসিন্দারাও। খুব সামান্য অংশের কাজই বাকি রয়েছে এই সেতুতে। নতুন সেতুতে ইতিমধ্যেই ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। শেষ হয়েছে বীরভূমের দিক থেকে সেতুতে উঠার সংযোগকারী রাস্তাও। পশ্চিম বর্ধমানের দিক থেকে সেতু সংযোগকারী রাস্তার কাজ সামান্য কিছুটা বাকি। তবে পুজোর আগেই সে কাজ শেষ হয়ে সেতু চালু হবে বলে আশাবাদী রাজ্য প্রশাসন। সেতু হয়ে যাওয়ায় খুশি দু’পারের লোকজন। বীরভূমের একটা বড় অংশের মানুষ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় যেতে নিত্যদিন অজয় পার করেন। ইলামবাজার হয়ে দুর্গাপুর মুচিপাড়া যেতে হলে কমপক্ষে ২৫ কিমি রাস্তা বেশি যেতে হয়। অজয়ের ওই অংশে সেতু তৈরি হওয়ার ফলে দু’নম্বর জাতীয় সড়ক থেকে মুচিপাড়া-শিবপুর রাস্তা ধরে শান্তিনিকেতন যাওয়ার দূরত্ব প্রায় ২২-২৫ কিলোমিটার কমে যাবে। এমনকী বীরভূমের জেলা সদর সিউড়ি এবং দুবরাজপুর থেকে দুর্গাপুরের দূরত্ব একই রকম কমবে।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি