পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই উত্তরবঙ্গে পর্যটকদের ঢল! আর সেই উৎসবের মরসুম শুরুর আগেই পর্যটকদের জন্য সুখবর। ডুয়ার্সের কোলে অবস্থিত বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগারদের ডেরায় যুক্ত হতে চলেছে নতুন এক সদস্য। বন দফতরের উদ্যোগে কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে বাঘটিকে শিগগিরই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে স্থানান্তর করা হবে। সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শেষ হলেই এই স্থানান্তর সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

বন দফতরের আধিকারিকদের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য শুধু দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানো নয়, পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনাকেও আরও শক্তিশালী করা। মূলত বিভিন্ন চিড়িয়াখানা ও সাফারি পার্কের মধ্যে প্রাণি বিনিময়ের মাধ্যমে জিনগত বৈচিত্র্য বজায় রাখা যায়। এর ফলে প্রাণিদের সুস্থ প্রজনন এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন সহজ হয়।

বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, চিতাবাঘ, ভালুক, হরিণ-সহ একাধিক বন্যপ্রাণি রয়েছে। বিশেষ করে টাইগার সাফারি দর্শকদের কাছে এখানে অন্যতম জনপ্রিয় আকর্ষণ। নতুন বাঘ যোগ হলে সেই আকর্ষণ আরও বাড়বে বলে আশা করছেন বন দফতরের আধিকারিকরা। পর্যটকদের জন্য বাঘটিকে ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট কোয়ারেন্টাইন ও পর্যবেক্ষণ পর্ব শেষ হওয়ার পরই তাকে দর্শকদের সামনে আনা হবে। বন্যপ্রাণি স্থানান্তরের ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলতে হয়। প্রথমে প্রাণিটির পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর বিশেষভাবে তৈরি নিরাপদ খাঁচায় তাকে নিয়ে যাওয়া হবে। যাত্রাপথে সঙ্গে থাকবেন অভিজ্ঞ পশু চিকিৎসক, প্রশিক্ষিত পরিচর্যাকারী এবং বন দফতরের কর্মীরা। প্রাণিটির মানসিক চাপ কম রাখার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। যা উত্তরবঙ্গের বন্যপ্রাণি ব্যবস্থাপনার ক্ষেত্রে এক বিশাল সাফল্য। এর আগেও এই পার্ক থেকে প্রাণি বিনিময় কর্মসূচির অধীনে 2024 সালে এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার পাঠানো হয়েছিল ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানায়। পরিবর্তে আনা হয়েছিল একজোড়া স্পেকট্যাকল লেঙুর ও একজোড়া সিংহ দম্পতি। বনমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জঙ্গলমহলের পর্যটনের আকর্ষণ বাড়াতে এখান থেকে পাঁচটি বাঘ ঝাড়গ্রাম চিড়িয়াখানায় পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। 

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ