‘জয়ের ব্যবধানের সঙ্গে কাজের গতিও বাড়বে’, ময়না থেকে বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়না: জয়ের ব্যবধান যত বাড়বে, কাজের গতিও তত বাড়বে। ময়না বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে রোড শো করার পর এমনই বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টার্গেট বেঁধে বলেছেন ২৫-৩০ হাজারের বেশি ভোটে জেতাতে হবে প্রার্থীকে। তিনি আরও বলেছেন, ময়নাকে নতুন করে সাজানোর কাজ করা হবে। যে কাজ থমকে গিয়েছে, সেই কাজ আরও গতি পাবে।

তিনি বলেছেন,  যাঁরা বাগচায় বাড়াবাড়ি করত, তাঁদের ময়নায় ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। ৪ মে মানুষের গণতান্ত্রিক জবাব সামনে আসবে। বাংলার মানুষের ওপরে অত্যাচার, বঞ্চনা, ১০০ দিনের টাকা, রাস্তার টাকা বন্ধ করা হচ্ছে। যে যেই ভাষা বোঝে, তাকে সেই ভাষাতে জবাব দিতে হবে। সকলকে একত্রে থাকার বার্তা দিয়েছেন অভিষেক।

 

তিনি বলেছেন, চতুর্থবার মা-মাটি মানুষের সরকার হওয়া শুধু সময়ের অপেক্ষা। পূর্ব মেদিনীপুরে একাধিক আসনে বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছে। বিজেপি কিছু দেবে না। এদের সংকল্পপত্র, চিটফান্ডের লিফলেট। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ময়নার সকল গরিব মানুষের মাথার ছাদ হবে। যাঁরা লড়াই করতে পারছে না, তাঁরাই তৃণমূলকে প্রচারে আটকাতে চাইছে। আগামী ২৩ এপ্রিল বুথে বুথে যোগাযোগ রাখবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

ময়নাকে তৃণমূলের শক্ত ঘাঁটিতে রূপান্তরিত করার ডাক দিয়েছেন তিনি। ভোট গণনার দিন কোনও চুরি করতে দেওয়া হবে না। উন্নয়নের চালকের আসনে বসবে ময়না। জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি বলেছেন, আর মাত্র ২২ দিন, তারপরে জ্ঞানেশ কুমার টাটা বাই বাই। ৪ তারিখ থেকে যখন গণতান্ত্রিকভাবে ডিজে বাজবে, তখন এদের খোঁজ পাওয়া যাবে না। সবকিছু ফিক্সিং করে খেলতে নেমেছে বিজেপি। তৃণমূলের কাছে সব বলে ৬ খাবে। আসন্ন নির্বাচনে জয় হবে তৃণমূলের, এমনই আশ্বাস দিলেন অভিষেক। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে