‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনকে মাথায় রেখে আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে নানা রকম কর্মসূচীর আয়োজন করছে বিজেপি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনকে মাথায় রেখে আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে নানা রকম কর্মসূচীর আয়োজন করছে বিজেপি সরকার। সেই বিষয়ে আরও কিছু তথ্য দেওয়ার জন্যে বুধবার (9 সেপ্টেম্বর) নিজের বাসভবনেই সাংবাদিক বৈঠক করে রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার এবং বারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ।

অর্জুন সিংহ জানালেন, ‘প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে আমরা ‘সেবা সংকল্প অভিযান’ করব। যার অংশ হিসেবে ২৫টি কর্মসূচী রয়েছে। যেখানে মহিলাদের, আইসিডিএস কর্মী ও শ্রমিকদের সম্মানিত করা হবে। গরীব মানুষের সেবা করা হবে। মোদি এমন একজন মানুষ, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে গুজরাতের সফলতা এনেছেন। তাঁর প্রচেষ্টায় আজ গুজরাত বিশ্বের এক নম্বর শিল্পনগরী হয়ে উঠেছে। তাঁর এই সফলতা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গুজরাতে এক সময় বৃষ্টি হত না, সেই বিশ্বের এখন টপ শহরে উন্নীত হয়েছে। পৃথিবীর সমস্ত বড় বড় সংস্থা ওখানে কাজ করছে। বহু কারখানা হয়েছে। অনেকে বলেন, বাংলা গুজরাত হবে না। কিন্তু বাংলার মানুষ চান, বাংলা গুজরাত হোক। ২৫ বছর তিনি বিজেপির মুখ হয়ে রয়েছেন। রাজনীতিতে ২৫ বছরে অনেক অবদান রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষে তাঁর অনেক অবদান রয়েছে। বাংলায় ৪৯ বছর ধরে অন্য রাজনীতি দল রাজত্ব করেছে। যাদের নেতৃত্বে বাংলার কোনও উন্নতি হয়নি। এবার বিজেপি সরকারের হাত ধরে বাংলায় নতুন যুগের সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন মানুষকে পেয়েছে, যাকে নিয়ে সমস্ত দেশবাসী গর্ব করতে পারে। কংগ্রেস কী করেছে, দেশকে বিক্রি করার চেষ্টা করেছে। আমরা কী দেখেছি, রাজ্যকে বিক্রি করার চেষ্টা চালিয়েছে বামপন্থী, যে বাংলায় তাঁদের শাসনে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি হয়েছে। যে বাংলায় শিল্প একেবারে শেষ করে দিয়েছে। যে বাংলার শিক্ষা শেষ হয়ে গিয়েছে। যাদবপুরের মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে নেশাখোরদের আখড়া তৈরি হয়েছে, সেই বাংলায় এবার নতুন যুগের  সৃষ্টি হবে। আর দুর্নীতি হবে না। তাই আমরা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযানের ব্যবস্থা করেছি। মোদিজির পথ অনুসরণ করেই এগোবে বাংলা।’ 

এরপর জগদ্দলের বিধায়ক জানালেন, ‘আমরা ১৭ সেপ্টেম্বর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আমরা ২৫ কোটি বাচ্চাদের জন্যে নানা প্রকল্পের ব্যবস্থা করছি। সেবা গাঁথার মধ্যে নানা স্কিমের কথা আলোচনা করা হবে। যারা এই স্কিমের মাধ্যমে লাভবান হয়েছেন তাঁরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমরা পরিবর্তনের বার্তা প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেব। আমরা বিকশিত ভারতের কথা সবার কাছে পৌঁছে দেব। সেবা জ্যোতি প্রোগ্রামের আয়োজন করা হবে। আমরা বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ পর্যন্ত গঙ্গায় আরতি করার ব্যবস্থা ক্রব।’

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক