‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুর নিয়ে বড় চিন্তাভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাই তিনি বার বার বলছেন সিঙ্গুরে যান। আজ, শুক্রবার হুগলির সিঙ্গুরে গিয়ে এমনটাই জানালেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি জানান, ‘সিঙ্গুর নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তিত। সিঙ্গুর নিয়ে চিন্তিত ভারতবর্ষের কর্মবীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ এদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সিঙ্গুরের সিংহের ভেড়িতে গিয়েছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।

সিঙ্গুর কৃষক শিল্প সমন্বয় পরিষদের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। সিঙ্গুরে প্রস্তাবিত কারখানার জমিতে এই প্রথম হয়েছে বিশ্বকর্মা পুজো। আবার শিল্প হবে ওই জমিতে এই আশাতেই রয়েছে সিঙ্গুরবাসি। এদিন সেই পুজোতেই উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী। সিঙ্গুরে গিয়ে মন্ত্রী তাপস রায় বলেন, ১৫ বছর ক্ষমতায় থাকা দলটা ফ্রিজ হয়ে গেল আপনাদের সঙ্গে প্ৰতরণা করেছিল বলেই। দম্ভে আর অহঙ্কারে শেষ হয়ে গেল একটা দল। এদের দেখে আপনাদের করুনা হয় না? কিন্তু এই পরিণতি হওয়ার ছিল।’

আরও পডুন: হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান 

সিঙ্গুরে শিল্প প্রসঙ্গে তাপস রায় জানিয়েছেন, ‘দেশ-বিদেশের বহু শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ৬,৬৮৮টি শিল্পপতি চলে গিয়েছে রাজ্য থেকে। আমরা কিন্তু বিষয়টি নিয়ে লেগে আছি, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। শিল্পপতিদের রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তার উপর সাড়ে সাতশো কোটি টাকা পায় টাটা। কৃষির পাশাপাশি শিল্পের প্রয়োজন। শিল্প স্থাপন হলে কর্মসস্থান হবে। কেন্দ্রীয় সরকার বাংলার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখেছে। ৪৯ বছর ধরে উপেক্ষিত বাংলা। বর্তমানে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। সিঙ্গুরের ৭০ শতাংশ জমি কৃষি উপযুক্ত নয়। সিঙ্গুরে কিছু হওয়া উচিৎ, সবাই চাইছে। শিল্পের জন্য মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন। আর্থিক স্বাচ্ছন্দ্য দিতে হবে বাংলাকে। সিঙ্গুরে কিছু করতেই হবে। এর আগে সিঙ্গুরের মানুষকে বোকা বানানো হয়েছে। আগামী দিলে কলকারখানা বাড়ুক, বিনিয়োগ বাড়ুক, কর্মসস্থান বাড়ুক। বিজেপি সরকার শিল্প বান্ধব সরকার।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের