ভোটের প্রিসাইডিং অফিসাররাই ‘বিচারাধীন’, বারাসতে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : চূড়ান্ত ভোটার তালিকার পরে  প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সেখানেও বাদ পড়েছেন বহু ভোটার। এখনও বিচারাধীনের তালিকাতে রয়েছেন বহু ভোটার। তাঁদের মধ্যে রয়েছেন প্রিসাইডিং অফিসাররাও। আসন্ন নির্বাচনে যাঁদের ভোটের কাজ পরিচালনা করার কথা, তাঁরাই এখনও বিচারাধীন। এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে।

দীর্ঘদিন ধরে ভোট পরিচালনার দায়িত্ব সামলানো শিক্ষকদের নামই বিচারাধীনের তালিকায় থাকায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসত জেলাশাসকের নির্বাচন দফতরে। ভোটের প্রশিক্ষণে প্রায় শতাধিক শিক্ষকের নাম ‘বিচারাধীন’ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। নির্বাচন আধিকারিকদের কাছে জবাবদিহিও করেছেন এই সকল প্রিসাইডিং অফিসাররা।

তাঁদের অভিযোগ, সঠিক নথি তাঁরা জমা করেছেন। বছরের পর বছর ধরে ভোট পরিচালনার কাজ করেছেন তাঁরা। তাঁদের অনেকেই ২৫ থেকে ৩০ বছর ধরে সরকারি শিক্ষকতা করছেন এবং একাধিক নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। কোনও আগাম নোটিশ বা যথাযথ যাচাই ছাড়াই তাঁদের নাম এই তালিকায় তোলা হয়েছে। অথচ নিয়মিত সরকারি বেতন পাওয়া থেকে শুরু করে পূর্ববর্তী ভোটার তালিকায় নাম রয়েছে। তা সত্ত্বেও হঠাৎ করে বিচারাধীন তকমা জুটেছে তাঁদের।

শিক্ষক শামসুজ্জামান বলেন, এতদিন নির্বাচন কমিশনের হয়ে দায়িত্ব পালন করেছেন। হঠাৎ করে তাঁদের নিয়েই সন্দেহ কেন! তা বুঝতে পারছেন না। অপর শিক্ষক সাইফুল মণ্ডল জানান, ভোটের সময় দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করেন।  এখন তালিকায় নাম উঠতেই অনিশ্চয়তা, এটা মেনে নেওয়া কঠিন। শিক্ষকদের মূল প্রশ্ন, এই পরিস্থিতিতে তাঁদের ভবিষ্যৎ কী! তাঁরা আদৌ ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন তো, নাকি তালিকা থেকে বাদ পড়বেন তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য,  দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হলেও তাতে কারা অন্তর্ভুক্ত হয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের